নীল বণিক:
কাশ্মীরের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিশ্বহিন্দু পরিষদের। সংগঠনের আন্তর্জাতীক সাধারণ সম্পাদক সুরেন্দর জৈন অভিযোগ করেন, কাশ্মীরের পাথরবাজদের জায়গা দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের রাজ্য কার্যালয়ে বসে এই অভিযোগ করেন তিনি। সুরেন্দর জৈন মমতাকে তীব্র আক্রমণ করে বলেন, দেশদ্রোহীদের জায়গা দেওয়া বন্ধ করুক রাজ্য। না হলে পশ্চিমবঙ্গও জেহাদিদের বদ্ধ ভূমি হয়ে উঠবে। রাজ্যে জেহাদিদের সব রকম সুরক্ষা দিয়ে আসছে এরাজ্যের প্রশাসন। সেই কারণেই এরাজ্যে দেশভক্ত হিন্দুরা অসুরক্ষীত হয়ে পড়ছে বলে দাবি করেন সুরেন্দর। একই কারণে রাজ্যে হিন্দু দেশভক্তরা রাস্তায় নামলে জেহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছেন জানান বিশ্বহিন্দু পরিষদের এই নেতা।
অন্যদিকে দেশভক্ত হিন্দুরা রাজ্যের প্রশাসনের দ্বারাও আক্রান্ত। কাশ্মীর কাণ্ডে দেশভক্তরা সেনার সমর্থনে রাস্তায় নামলে রাজ্য পুলিশ গ্রেফতার করছে বলে অভিযোগ করেন সুরেন্দর জৈন। মমতার এই তোষণ রাজনীতি পশ্চিমবঙ্গে আর বেশিদিন চলবে না বলেও জানান তিনি। তার সঙ্গে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কাশ্মীর ইস্যুতে দেশভক্তরা ফের রাস্তায় নামবে। সংবিধানের বাইরে গিয়ে এবার বজরং দলের কর্মীদের গ্রেফতার করলে আদালত ও আদালতের বাইরে জবাব দেওয়া হবে বলে জানান বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতীক সাধারণ সম্পাদক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news