Breaking News
Home / TRENDING / বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করছে ভারত

বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করছে ভারত

ভাস্কর মান্না :

 

পুলওয়ামা ঘটনার পর সব থেকে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ঠিক করেছে পাকিস্তানকে জল দেওয়া হবে না। দেশের পশ্চিমের যে তিনটি নদীর জল পাকিস্তানে পাঠানো হতো এখন থেকে সেগুলির দিক পরিবর্তন করে জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের মানুষের জন্য পাঠানো হবে।

 

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি একটি টুইট করে জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার ঠিক করেছে, পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করা হবে। পশ্চিমের নদীরগুলির জল জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের মানুষদের জন্য দেওয়া হবে। তিনি বলেন, পশ্চিমের তিনটি নদীর জল জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের ঘুরিয়ে দেওয়া হবে এবং শাহপুর-কান্দিতে রবি নদীর ওপর একটি জলাধার তৈরি করা হবে অতিরিক্ত জল সরবরাহ করার জন্য।

 

প্রসঙ্গত, এর আগে মোস্ট ফেবারর্ড নেশান থেকে পাকিস্তানকে বাদ দিয়েছে ভারত। তারপর পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ অতিরিক্ত কর বসানোর সিদ্ধান্ত নিয়েছিল।  এবার পুলওয়ামা ঘটনায় ৪০ জন জওয়ান শহীদ হওয়ার এক সপ্তার মধ্যেই পাকিস্তানকে জল সরবরাহ বন্ধ করতে চলেছে ভারত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *