নীল বণিক
৬৭ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদের প্রতি শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ময়দান চত্বরে শহিদ উদ্যানে শহিদ বেদিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ যোগেন চৌধুরী প্রমুখ। ভাষা শহিদদের প্রতি এদিন শ্রদ্ধা জানায় রাজ্যের বিভিন্ন গনসংগঠনগুলিও। প্রসঙ্গত ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য ঢাকার রাজপথে প্রাণ হারিয়েছিলেন তিনজন। আব্দুল বরকত, রফিক উদ্দীন, আব্দুল জব্বার। তাঁদের প্রতিই শ্রদ্ধা জানাতেই এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news