ওয়েব ডেস্কঃ
পাল্টা দিলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন, কংগ্রেসের মন্ত্রীরা পাকিস্তানের সেনাপ্রধানকে জড়িয়ে ধরেন। অমিতের আঙুল যে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু তা বলা বাহুল্য।
উল্লেখ্য, আজ সকালেই কংগ্রেস পুলওয়ামা হামলা পরবর্তী প্রক্রিয়া নিয়ে বিজেপি সরকার তথা মোদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে। তারপরেই অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রীর এক সভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ‘গোটা দেশ শহিদদের পরিবারের সঙ্গে রয়েছে। সন্ত্রাসবাদীদের জবাব দিতে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদকে কোনও ভাবেই বরদাস্ত করবে না এই সরকার।’ কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি সভাপতি বলেন এমন পরিস্থিতিতে ‘পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। জওয়ানদের আত্মত্যাগ নিয়ে রাজনীতির মাঠে নেমেছে তারা।’
অমিত শাহের আরও দাবি, ‘বিজেপিই দেশের একমাত্র পার্টি যার সন্ত্রাসবাদ নিয়ে কঠোর অবস্থান রয়েছে। কংগ্রেস পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতির খেলা খেলছে। ওরা হামলার দিন প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। তাই পুলওয়ামা হামলা নিয়ে যেন কোনও রাজনীতি না করে কংগ্রেস।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news