নীল বণিক:
প্রাক্তন আইপিএস গৌরব দত্তের মৃত্যুতে ৩০২ ধারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা চাইলেন মুকু্ল রায়। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্য পুলিশের দায়িত্ব প্রাক্তন পুলিশ কর্তা গৌরব দত্তের মৃত্যুর জন্য থানায় এফআইয়ার দায়ের করা। কারণ গৌরব তাঁর মৃত্যুর জন্য সুইসাইড নোটে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। সাধারণ ভাবে অন্য কোনও সুইসাইডে কেউ তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করলে পুলিশের তাঁকে গ্রেফতার করে থাকে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেলায় কেন ব্যাতিক্রম হবে? প্রশ্ন তোলেন মুকুল রায়।
এই সূত্রেই ভারতীয় জনতা পার্টি সরাসরি ৩০২ ধারায় এই মামলার দাবি জানাচ্ছে বলে তিনি জানান। তবে রাজ্য প্রশাসন দিয়ে প্রাক্তন আইপিএস গৌরব দত্তের মৃত্যুর রহস্যের জট খুলবে না বলে মনে করেন মুকুল। তাই এই মামলার প্রকৃত সত্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি জানান তিনি। সেইসঙ্গে গৌরব দত্তের প্রতি মানসিক চাপ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক গৌতম সান্যালকে দায়ী করেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গৌতম সান্যাল এই কাজ করেছেন বলেই দাবি মুকুলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news