Breaking News
Home / TRENDING / রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পুলওয়ামার নিন্দা, উঠল জৈশের নাম

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পুলওয়ামার নিন্দা, উঠল জৈশের নাম

ওয়েব ডেস্ক

পুলওয়ামা হামলার কড়া ভাষায় নিন্দা করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পুলওয়ামা হামলার জন্য জৈশ-এ-মহম্মদকে দায়ি করা হয়েছে। পাশাপাশি সব দেশকে দোষীদের ও সন্ত্রাসবাদীদের সাহায্যকারীদের শাস্তির জন্য ভারত সরকার ও অন্যান্য তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করতে বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বজায় রাখতে সব দেশকে সক্রিয় ভূমিকা নিতে হবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পুলওয়ামা হামলায় শহীদ ৪০ সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এই প্রস্তাবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের পাশাপাশি চিনও সই করতে বাধ্য হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যেই ফ্রান্স জৈশ-এ-মহম্মদের জনক মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার প্রস্তাব আনতে চলেছে। আমেরিকা ও ব্রিটেনের এই প্রস্তাবে সায় থাকলেও চিন বরাবর মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার বিরোধীতা করে এসেছে। এবারেও রাষ্ট্রসংঘের প্রস্তাবে বলা হয়েছে, সন্ত্রাসবাদ বিশ্বশান্তির সবথেকে বড় চ্যালেঞ্জ। সবদেশের একজোট হয়ে এর মোকাবিলা করা উচিত। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পাকিস্তান বিশ্বে আরও কোনঠাসা হয়ে পড়ল সন্দেহ নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *