Breaking News
Home / TRENDING / সেনার নিরাপত্তায় সিদ্ধান্ত, এবার থেকে বিমানে শ্রীনগর যাবেন জওয়ানরা

সেনার নিরাপত্তায় সিদ্ধান্ত, এবার থেকে বিমানে শ্রীনগর যাবেন জওয়ানরা

ওয়েব ডেস্ক:

পুলওয়ামা হামলার জের। সড়কপথে না, এবার থেকে এবার থেকে বিমানে জম্মু থেকে শ্রীনগরে যাবেন জওয়ানরা।

বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, নতুন নিয়ম অনুসারে বিএসএফ, অসম রাইফেলস, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এনএসজি ও আইটিবিপি জওয়ানদের এবার থেকে কাশ্মীর উপত্যকায় মোতায়েনের জন্য আকাশপথে জম্মু থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় এও বলা হয়েছে যে জওয়ানদের নিরাপত্তার কথা ভেবেই আধাসামরিক বাহিনীকে বিমানে শ্রীনগর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হল। এর ফলে এবার থেকে বাহিনীর আধিকারিক ও জওয়ানরা আকাশপথে শ্রীনগর যাবেন ও শ্রীনগর থেকে ফিরবেন।

উল্লেখ্য, আজ থেকেই আধাসেনার জন্য লাগু হচ্ছে এই নিয়ম। জানা গিয়েছে, বাহিনীতে যোগদান ও ছুটিতে যাওয়া দুই ক্ষেত্রেই জওয়ানদের বিমানে যাতায়াতের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। এক জায়গা থেকে অন্য জায়গায় জওয়ানদের সরাতেও ব্যবহার করা হবে বিমান। অকাশপথে দিল্লি – শ্রীনগর, শ্রীনগর – দিল্লি, জম্মু – শ্রীনগর, শ্রীনগর – জম্মুর মধ্যে যাতায়াত করবেন জওয়ানরা।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামার অবন্তীপোরায় জইশ-ই-মহম্মদের আত্মঘাতীয় হানায় শহিদ হয়েছেন সিআরপিএফ-এর ৪০ জন জওয়ান। এর পরই বাহিনীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। চাপ বাড়তে থাকে কেন্দ্রের ওপরেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *