নীল রায়
বিজেপিতে যোগদানের পরেই তৃণমূল নেতৃত্বকে নিশানা করেছিলেন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পণ্ডা। এবার আরও এক কদম এগিয়ে ফেসবুক পোস্ট করে পশ্চিমবঙ্গ সরকারের শহীদ পরিবারের পাশে থাকার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বুধবার দুপুরে আচমকা একটি ফেসবুক পোস্ট করেন শঙ্কুদেব। যদিও পোস্টটি গত কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে অন্য রাজ্যে নিহত শহীদদের সংশ্লিষ্ট রাজ্য সরকার কেমন আর্থিক সহায়তা দিয়েছে তার সঙ্গে তুলনা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শহীদ তর্পণের। পোস্টটি সঙ্গে মাত্র কয়েকটি সংযোজন করেছেন শঙ্কু। প্রসঙ্গত, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বেতন থেকে তিন মাসের অর্থ শহীদ পরিবারদের দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই বিষয়টিকেও কটাক্ষ করা হয়েছে এখানে। যদিও শঙ্কুদেব পণ্ডা নাম করেননি অভিষেকের। শঙ্কু লিখেছেন, “শুধু তিন মাস।” এই মন্তব্যের অছিলায় প্রাক্তন ছাত্রনেতা বোঝাতে চেয়েছেন, অভিষেকের দেওয়া তিন মাসের বেতনের ৫ লক্ষ টাকা ৪৯ জন শহীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব? এমনটাই মত রাজনৈতিক মহলের। শঙ্কুদেবের তালিকায় ১. অন্ধ্রপ্রদেশ – ৫ লক্ষ প্রত্যেক শহীদ জওয়ান কে (কোনো জওয়ান দেখলাম না অন্ধ্র থেকে) ২. ত্রিপুরা – ২ লক্ষ প্রত্যেক শহীদ জওয়ান কে (কোনো জওয়ান দেখলাম না ত্রিপুরা থেকে) ৩. মধ্যপ্রদেশ – ১ কোটি + বাড়ি + সরকারি চাকরি (১ জন জওয়ান) ৪. মহারাষ্ট্র – ৫০ লক্ষ (২ জন জওয়ান) ৫. উত্তরপ্রদেশ – ২৫ লক্ষ + সরকারি চাকরি + স্থানীয় রাস্তা ওনাদের নামে (১২ জন জওয়ান) ৬. রাজস্থান – ২৫ লক্ষ + সরকারি চাকরি (৫ জন জওয়ান)৭. উত্তরাখন্ড – ২৫ লক্ষ + সরকারি চাকরি (২ জন জওয়ান) ৮. তামিলনাড়ু – ২০ লক্ষ (২ জন জওয়ান) ৯.পাঞ্জাব – ১২ লক্ষ + সরকারি চাকরি (৪ জন জওয়ান) ১০. ঝাড়খন্ড – ১০ লক্ষ + সরকারি চাকরি (১ জন জওয়ান) ১১. ওডিশা – ১০ লক্ষ (২ জন জওয়ান) ১২. পশ্চিমবঙ্গ – মোমবাতি ( ২ জন জওয়ান)। পোস্টটির শেষে লেখা হয়েছে, “ভুল শুধরিয়ে দেবেন, যদি কিছু মিস করলাম । রাজনৈতিক মন্তব্য নিষ্প্রয়োজন ।” এমন কথা বলে আসলে তৃণমূল নেতৃত্বকে রাজনৈতিক খোঁচাই দিতে চেয়েছেন শঙ্কুদেব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news