জয় ঘোষ। দুর্গাপুজো উদ্বোধনে আজ শহরে আসছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি উদ্বোধন করবেন সল্টলেকের বিজে ব্লকের পুজো । বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবেই কি তিনি পুজো উদ্বোধন করবেন? নাকি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে? এই নিয়ে এই পুজো কমিটির অন্দরে তৈরি হয়েছিল সমস্যা । বিজেপির রাজ্য কমিটির সদস্য …
আরও পড়ুন »আচমকাই কলকাতায় রাষ্ট্রপতি! সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
নীল রায়। আচমকাই কলকাতায় এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind)। সোমবার দুপুরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও মন্ত্রী পূর্ণেন্দু বসু (Purnendu Bosu)। দমদম বিমানবন্দর থেকে সস্ত্রীক রাজভবনে আসেন তিনি। বিকেলে রাজভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর …
আরও পড়ুন »ফের একজোট বাম-কংগ্রেস! বিধান ভবনে সোমেনকে পাশে নিয়ে মমতাকে খোঁচা বিমানের
নীল রায়। গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করাননি রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ, রবি ঠাকুর ১৯৪১ সালেই মারা গিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে (Somen Mitra) পাশে নিয়ে বিধান ভবনের সাংবাদিক সম্মেলনে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। ২০০৯ সালে এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে …
আরও পড়ুন »শোভন পত্নী রত্নাকে জেরা ইডির
নীল রায়। নারদ কাণ্ডে তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) (ED)। সোমবার তদন্তকারী সংস্থাটির দপ্তরে হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁর স্বামীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন ও একটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করছেন তদন্তকারীরা। রবিবার রত্নকে সমন পাঠিয়েছিল ইডি। সেইমতো সোমবার সকালে …
আরও পড়ুন »টালা ব্রিজ নিয়ে জোর টানাপোড়েন রাজ্য সরকার – রাইটসের
নীল রায়। টালা ব্রিজ নিয়ে তৈরি হল জটিলতা। সোমবার নবান্নে এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর। তাতে আপত্তি জানিয়েছে রাইটস। বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে রাইটস (Rites) আগেই জানিয়েছিল তিন টনের বেশি কোনও গাড়ি চালানো যাবে না ওই …
আরও পড়ুন »জল্পনার অবসান, আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী
নিজস্ব সংবাদদাতা: শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন সব্যসাচী দত্ত। সূত্রের খবর, আগামিকালই বিজেপিতে যোগ দেবেন বিধাননগরের প্রাক্তন মেয়র। জানা গিয়েছে আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করবেন সব্যসাচী। দেবীপক্ষের শুরুতেই দল বদলে নতুন জার্নি শুরু সব্যসাচী দত্তর। বিধাননগরের মেয়রের দলবদলের জল্পনা …
আরও পড়ুন »‘অমিত শাহের সভাতেই আমি বিজেপিতে যোগ দিচ্ছি: সব্যসাচী
নীল রায়। আগামীকাল মঙ্গলবার বিজেপিতে যোগ দিচ্ছেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের (Amit Shah) সভায় হাজির হয়ে তিনি দলবদল করতে চলেছেন। বিজেপিতে যোগদানের খবরের নিজেই সীলমোহর দিয়েছেন সব্যসাচী দত্ত। তিনি বলেছেন, “অমিত শাহের সভাতেই আমি বিজেপিতে যোগ দিচ্ছি।” সব্যসাচী দত্তের …
আরও পড়ুন »ভারতের সঙ্গে ডাক পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিল পাকিস্তান
ওয়েব ডেস্কঃ কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা খারিজের পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ অবনতির দিকে। এবার এই সম্পর্কে নতুন মাত্রা নিল ডাক পরিষেবা। সরকারি সূত্রে খবর, ভারতের সঙ্গে ডাক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই এই পরিষেবা বন্ধ। তবে এই বিষয়টি …
আরও পড়ুন »ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক থেকে কর্পোরেট সেক্টরে নতুন নিয়ম আনল কেন্দ্রীয় সরকার, দেখে নিন একনজরে
নিজস্ব প্রতিবেদন: সারা দেশ জুড়ে ১ অক্টোবর থেকে কিছু নতুন নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্কিং, ট্রান্সপোর্ট ও জিএসটি নিয়ে কিছু পুরনো নিয়ম বাতিল করে, নতুন নিয়ম আনছে মোদী সরকার। ট্রাফিক নিয়ম বদলের সঙ্গে সঙ্গে ড্রাইভিং নিয়মও বদল করছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে যে কেউ নিজে থেকেই নিজের ড্রাইভিং লাইসেন্স …
আরও পড়ুন »ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব
নিজস্ব প্রতিবেদন: ভারতে ১০০ বিলিয়ন ডলার ( প্রায় ৭ লক্ষ কোটি টাকা ) বিনিয়োগ করার কথা জানাল বিশ্বের সব থেকে বড় তেল উৎপাদক দেশ সৌদি আরব। ভারতে আর্থিক বৃদ্ধির হার লক্ষ্য করে পেট্রোকেমিক্যাল ও ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে এই বিনিয়োগের কথা জানায় তারা। শনিবার সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন বলেন, আমরা …
আরও পড়ুন »ভারী বৃষ্টির ফলে দুই রাজ্যে মৃত শতাধিক, বিহারে জারি হাই অ্যালার্ট
নিজস্ব প্রতিবেদন: ভারী বর্ষণের কারণে বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। রবিবার ভারী বৃষ্টির কারণে শুধুমাত্র বিহারেই ১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ৬৩ জন ও বিহারে ২৪ জন মানুষ মারা গিয়েছেন। রবিবার পাটনা, ভাগলপুর সহ বিহারের কিছু এলাকায় ফের ভারী বৃষ্টি হয়। …
আরও পড়ুন »৩৭০ ধারা তুলে নেওয়ার ফলে কাশ্মীরে কমেছে জঙ্গি কার্যকলাপ, দাবি শাহের
নিজস্ব প্রতিবেদন: রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার কারণে আজ জঙ্গি সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। অথচ এই জঙ্গিদের হাতে এতদিন ৪১,৮০০ মানুষ মারা গিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা মানবাধিকারের কথা বলেন, তাঁরা ওই পরিবারের বিধবা গৃহবধূ ও শিশুদের ব্যাপারে কি কোনো চিন্তা করেছেন? …
আরও পড়ুন »‘সেরার সেরা বিদ্যালয়ে’র তকমা পেল ঘাটালের সরবেড়িয়া
নিজস্ব প্রতিনিধি: পরিকাঠামো উন্নয়ন, সুষ্ঠু পরিচালন ব্যবস্থা ও গুনগত মানের শিক্ষা প্রসারের অনবদ্য কৃতিত্বের জন্য ‘সেরার সেরা বিদ্যালয় সম্মান’ অর্জন করল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার হাট সরবেড়িয়া ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন (উঃ মাঃ)। রবিবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম জয়ন্তী বর্ষ উদযাপনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক …
আরও পড়ুন »বড়িশা ক্লাবের পুজোর উদ্বোধনে মাঝেরহাট ব্রিজ দ্রুত নির্মাণের আশ্বাস মুখ্যমন্ত্রীর
নীল রায়। মাঝেরহাট ব্রিজ নিয়ে আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় বড়িশা ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। সেখানেই নিজের বক্তৃতায় মমতা বলেন, “জানি মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় আপনাদের খুব অসুবিধা হচ্ছে। কিন্তু রেল অনুমতি দিতে দেরি করায় ব্রিজ তৈরি করা যায়নি। কয়েকদিন আগে রেল ছাড়পত্র দিয়েছে। আশাকরি এবার …
আরও পড়ুন »বেআইনি কাজকর্মের প্রতিবাদে পৌরসভার বিরুদ্ধে পোষ্টার পড়ল কোন্নগর শহরে
নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই কোন্নগর পৌরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জির বিরুদ্ধে পৌরসভার টাকা তছরূপের অভিযোগ তোলেন দলের এক কাউন্সিলর। আর এবার বেআইনি ভাবে প্রমোটারদের বিল্ডিং বানানোর ছাড়পত্র দেওয়ার অভিযোগে পোষ্টার পড়ল কোন্নগর শহর জুড়ে। গতকাল রাতে কোন্নগর শকুন্তলা কালী বাড়ি মন্দির সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোষ্টার পরে। সেই পোষ্টারে লেখা …
আরও পড়ুন »সল্টলেক বিজে ব্লকের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ! জানিয়ে দিল বিজেপি
জয় ঘোষ। অমিত শাহের দুর্গাপুজোর উদ্বোধনের জট কাটল। রবিবার অমিত শাহের (Amit Shah) অফিস থেকে চিঠি এসে পৌঁছাল মুরলীধর সেন লেনের দপ্তরে। অমিত শাহের দপ্তরে কলকাতা ও শহরতলির মোট ৭টি পূজোর তালিকা পাঠানো হয়েছিল। এদিন জানিয়ে দেওয়া হল বিজে ব্লকের শারদোৎসবের উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্য বিজেপির (BJP) দপ্তর থেকে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news