নিজস্ব প্রতিবেদন:
সারা দেশ জুড়ে ১ অক্টোবর থেকে কিছু নতুন নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্কিং, ট্রান্সপোর্ট ও জিএসটি নিয়ে কিছু পুরনো নিয়ম বাতিল করে, নতুন নিয়ম আনছে মোদী সরকার। ট্রাফিক নিয়ম বদলের সঙ্গে সঙ্গে ড্রাইভিং নিয়মও বদল করছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে যে কেউ নিজে থেকেই নিজের ড্রাইভিং লাইসেন্স আপডেট করতে পারবে।
সরকারের এই নতুন নিয়ম আমজনতার জানা খুবই জরুরি। তাই চ্যানেল হিন্দুস্তান দর্শকদের এক নজরে সরকারের এই নতুন নিয়মগুলি উল্লেখ করল-
১) ৭ বছর কাজ করার পর কোনো কর্মচারীর মৃত্যু হলে, তাঁর পরিবারকে পেনশন দেওয়া হবে।
২) নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের রং একই করা হবে। এছাড়া থাকবে মাইক্রো চিপ ও কিউ আর কোড। যার ফলে পুরো প্রক্রিয়াটি অনলাইনের আওতায় চলে আসবে।
৩) এসবিআই ক্রেডিট কার্ডে পেট্রোল-ডিজেল কিনলে ০.৭৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে না।
৪) এসবিআইয়ের নতুন নিয়মে ব্যাঙ্ক একাউন্টে ন্যূনতম ব্যালেন্স জমা না রাখলে জরিমানার পরিমাণ ৮০ শতাংশ কমানো হবে। এছাড়া মেট্রো শহরের গ্রাহকদের মাসে ১০টি অন্য গ্রাহকদের মাসে ১২টি ট্রানজেকশনের জন্য কোনো চার্জ দিতে হবে না।
৫) হোটেলে ৭৫০০ টাকার রুমের উপর জিএসটি ১২ শতাংশ নেওয়া হবে এবং ১ হাজার টাকার রুমের উপর কোনো জিএসটি নেওয়া হবে না।
৬) কর্পোরেট কর ৩০ শতাংশের জায়গায় ২২ শতাংশ দিতে হবে। ১৩ সিটের পর্যন্ত পেট্রোল ডিজেলের গাড়ির উপর সেস কমানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news