নিজস্ব প্রতিবেদন:
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার কারণে আজ জঙ্গি সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। অথচ এই জঙ্গিদের হাতে এতদিন ৪১,৮০০ মানুষ মারা গিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা মানবাধিকারের কথা বলেন, তাঁরা ওই পরিবারের বিধবা গৃহবধূ ও শিশুদের ব্যাপারে কি কোনো চিন্তা করেছেন? ৩৭০ ধারাকে কেন্দ্র করে কাশ্মীরের অনেক ক্ষতি করা হয়েছে, সেগুলো আজ সামনে আনা দরকার বলে মনে করেন শাহ।
এদিন নিউ দিল্লির এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, কাশ্মীরের জনতার উপর একটি গুলিও চালানো হবে না। কিন্তু জঙ্গিদের উপর গুলি চলবে। তবে আমরা শুধু কাশ্মীরের উন্নয়নের কথাই চিন্তা করব। তিনি উল্লেখ করেন, বর্তমানে কাশ্মীরের ৪০ হাজার গ্রাম প্রধান উন্নয়নের জন্য কাজ করে চলেছে। আগামী কিছু দিনের মধ্যে জেলা পঞ্চায়েতগুলিতেও নির্বাচন করা হবে।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচন কমিশনার শৈলেন্দ্র কুমার এদিন জম্মু-কাশ্মীরের ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতিকে নির্বাচন প্রক্রিয়া শুরু করার আর্জি জানিয়েছেন। এছাড়া তিনি ২৪ অক্টোবর কাশ্মীরের ৩১৬টি ব্লকের মধ্যে ৩১০টি ব্লকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা জানান। ১ অক্টোবর এই ভোটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হবে। প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন ৯ অক্টোবর পর্যন্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news