নীল রায়।
নারদ কাণ্ডে তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) (ED)। সোমবার তদন্তকারী সংস্থাটির দপ্তরে হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁর স্বামীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন ও একটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করছেন তদন্তকারীরা। রবিবার রত্নকে সমন পাঠিয়েছিল ইডি। সেইমতো সোমবার সকালে তদন্তকারী সংস্থাটির দপ্তরে পৌঁছান তিনি।
সূত্রের খবর, আগেই শোভন পত্নীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল তদন্তকারীদের হাতে। নারদের টাকা শোভন চট্টোপাধ্যায়ের কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে? শোভন চট্টোপাধ্যায় নিজের কাছে রাখেন, না রত্নাকে দেন? নাকি সম্পূর্ণ অন্য কারওর কাছে যায় ওই টাকা যায় ? সেই নিয়েই ফের রত্না চট্টোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। এদিন ইডির সম্মুখীন হওয়ার পর অবশ্য সংবাদমাধ্যমে মুখ খোলেননি রন্তা!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news