Breaking News
Home / TRENDING / ভারী বৃষ্টির ফলে দুই রাজ্যে মৃত শতাধিক, বিহারে জারি হাই অ্যালার্ট

ভারী বৃষ্টির ফলে দুই রাজ্যে মৃত শতাধিক, বিহারে জারি হাই অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদন:

ভারী বর্ষণের কারণে বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। রবিবার ভারী বৃষ্টির কারণে শুধুমাত্র বিহারেই ১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ৬৩ জন ও বিহারে ২৪ জন মানুষ মারা গিয়েছেন।

রবিবার পাটনা, ভাগলপুর সহ বিহারের কিছু এলাকায় ফের ভারী বৃষ্টি হয়। এর ফলে বিহারের ২২ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত দিনে বৃষ্টির পরিমাণ এত বেশি হয়েছে, যা পরিমাপ করা সম্ভব হয়নি। এদিন বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সব জেলার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। নীতিশ বলেন, “এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। যা সবার সঙ্গে হয়না। এই পরিস্থিতি থেকে আমরা বেরোনোর পাওয়ার চেষ্টা করছি। দুর্যোগপূর্ন মানুষদের সবরকম সাহায্য করবে সরকার। সরকারি আধিকারিকদের ১৫ অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে।”

প্রশাসনের তরফে পাটনায় ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, পাটনা ও দানাপুর স্টেশনের পাশে লাইন ডুবে যাওয়ায় ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে অন্য পথে চালানো হচ্ছে।

শনিবার পাটনায় হওয়া বৃষ্টির পরিমাণ গত ১০ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এদিন পাটনায় ১৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর ২৪ ঘন্টায় ১৫৮ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছিল। এই মাসে শনিবার পর্যন্ত ৪২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ৩৯৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে রবিবার পর্যন্ত শুধুমাত্র পাটনায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *