Breaking News
Home / TRENDING / ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব

ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদন:

ভারতে ১০০ বিলিয়ন ডলার ( প্রায় ৭ লক্ষ কোটি টাকা ) বিনিয়োগ করার কথা জানাল বিশ্বের সব থেকে বড় তেল উৎপাদক দেশ সৌদি আরব। ভারতে আর্থিক বৃদ্ধির হার লক্ষ্য করে পেট্রোকেমিক্যাল ও ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে এই বিনিয়োগের কথা জানায় তারা। শনিবার সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন বলেন, আমরা ভারতের সঙ্গে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছা প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, সৌদি আরবের সবথেকে বড় তেল কোম্পানি অরামকোর সঙ্গে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড একযোগে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে ৪৪ বিলিয়ন ডলার খরচ করে তেল সংশোধনাগার গড়ে তোলা হবে। এই নিয়ে আমরা ২০৩০ সাল পর্যন্ত একসঙ্গে কাজ করার চিন্তাভাবনা নিয়েছি। এরফলে একদিকে যেমন ভারতে তেলের যোগান বাড়বে, তেমনি অন্যদিকে পেট্রোকেমিক্যাল শিল্প উন্নতি লাভ করবে।

পাশাপাশি তিনি বলেন, ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে আগামীদিনে এখানে শিল্পের প্রভূত উন্নতি হবে। সেইজন্য ২০১৯ -এ বিভিন্ন বিষয়ে প্রায় ৪০টি ক্ষেত্রে একসঙ্গে কাজ করার লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। উল্লেখ্য, বর্তমানে ভারত সৌদি আরব থেকে ১৭ শতাংশ অপরিশোধিত তেল ও ৩২ শতাংশ এলপিজি আমদানি করে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *