Breaking News
Home / TRENDING / বড়িশা ক্লাবের পুজোর উদ্বোধনে মাঝেরহাট ব্রিজ দ্রুত নির্মাণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বড়িশা ক্লাবের পুজোর উদ্বোধনে মাঝেরহাট ব্রিজ দ্রুত নির্মাণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

নীল রায়।

মাঝেরহাট ব্রিজ নিয়ে আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় বড়িশা ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। সেখানেই নিজের বক্তৃতায় মমতা বলেন, “জানি মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় আপনাদের খুব অসুবিধা হচ্ছে। কিন্তু রেল অনুমতি দিতে দেরি করায় ব্রিজ তৈরি করা যায়নি। কয়েকদিন আগে রেল ছাড়পত্র দিয়েছে। আশাকরি এবার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে।” মুখ্যমন্ত্রী দাবি করেন, গতবছর ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুততার সঙ্গে তা নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অযথা রেলের বিলম্বের কারণে এক বছর হয়ে গেলেও মাঝেরহাট সেতুর নির্মাণ করা যায়নি।

প্রসঙ্গত, গতবছর ৩ সেপ্টেম্বর মাঝেরহাট সেতু ভেঙে পড়ে। ঠিক পুজোর আগে ব্রিজ ভেঙে পড়ায় বেহালা-বড়িশা অঞ্চলের শারদোৎসবে ভিড়ে ভাঁটা পড়েছিল। কিন্তু তাতেও দমে না গিয়ে এবছরও বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর অঞ্চলের পুজো কমিটিগুলো তাদের উৎসব সাজিয়েছে আন্তরিকতার সঙ্গেই। বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর থানা দক্ষিণ ২৪ পরগনার মানুষের কাছে মাঝেরহাট ব্রিজের গুরুত্ব কি তা ভালই বোঝেন মমতা। কার্যত দক্ষিণ ২৪ পরগনা জেলার কলকাতার সংযোগপথ ছিল এই সেতুটি।

যে বড়িশা ক্লাবের পুজোর উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী একথা বললেন। সেই পুজো কমিটির সভাপতি তথা ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে বলেন, “বেহালার মানুষ সবসময় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখে এসেছেন। তাই মুখ্যমন্ত্রী যখন বলেছেন দ্রুত মাঝেরহাট সেতু নির্মাণ হয়ে যাবে। সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন সে বিশ্বাস আমাদের রয়েছে।” গত বছর মাঝেরহাট সেতু নির্মাণ শুরুর সময় ঠিক হয়েছিল এবছর ২৯ সেপ্টেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছে সেতুটি তৈরি হতে ২০২০ সালের মার্চ এপ্রিল মাস হয়ে যাবে। ব্রিজ যাতে দ্রুত নির্মাণ করা যায় সেই কারণে কেবল ব্রিজ তৈরি করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *