Breaking News
Home / TRENDING / আচমকাই কলকাতায় রাষ্ট্রপতি! সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

আচমকাই কলকাতায় রাষ্ট্রপতি! সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

নীল রায়।

আচমকাই কলকাতায় এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind)। সোমবার দুপুরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও মন্ত্রী পূর্ণেন্দু বসু (Purnendu Bosu)। দমদম বিমানবন্দর থেকে সস্ত্রীক রাজভবনে আসেন তিনি। বিকেলে রাজভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এদিনই প্রথম মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন সন্ধ্যায় বেলুড় মঠের এক অনুষ্ঠানে যোগ দিতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাতে রাজভবনে থাকবেন তিনি। মঙ্গলবার বনহুগলীতে এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুরে রাজভবনে খাওয়া দাওয়ার পর, দমদম বিমানবন্দর থেকে আকাশপথে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *