ওয়েব ডেস্কঃ
কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা খারিজের পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ অবনতির দিকে। এবার এই সম্পর্কে নতুন মাত্রা নিল ডাক পরিষেবা।
সরকারি সূত্রে খবর, ভারতের সঙ্গে ডাক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই এই পরিষেবা বন্ধ। তবে এই বিষয়টি শনিবার জানতে পেরেছে নয়াদিল্লি। দীর্ঘদিন ধরে ভারত-পাক শান্তির পক্ষে সওয়াল করে আসছেন সমাজকর্মী মনোহর সিংহ। এই বিষয়ে তিনি বলেন, এটি মানবাধিকার ভঙ্গের শামিল। এই পদক্ষেপ নেওয়া কখনোই উচিত হয়নি ইসলামাবাদের। এই পরিষেবা অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় ডাক বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল অজয় কুমার রায় বলেন, কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা খারিজ করার পর, গত ২৩ আগস্ট চিঠি আদান প্রদান বন্ধ রাখার কথা জানিয়েছিল পাকিস্তানের শুল্ক দপ্তর। গত ২৭ আগস্ট থেকে তা কার্যকর করা হয়েছে। এতদিন সৌদি আরব হতে চিঠি ও পত্র-পত্রিকা পাকিস্তান থেকে ভারতে আসতে। এবার তা বন্ধ হয়ে গেল। উল্লেখ্য, এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে পাকিস্তানে বসবাসরত ভারতীয়দের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এছাড়া পঞ্জাবের সাহিত্য জগতে এর প্রভাব কিছুটা পড়বে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news