Breaking News
Home / TRENDING / ‘সেরার সেরা বিদ্যালয়ে’র তকমা পেল ঘাটালের সরবেড়িয়া

‘সেরার সেরা বিদ্যালয়ে’র তকমা পেল ঘাটালের সরবেড়িয়া

নিজস্ব প্রতিনিধি:

 

পরিকাঠামো উন্নয়ন, সুষ্ঠু পরিচালন ব্যবস্থা ও গুনগত মানের শিক্ষা প্রসারের অনবদ্য কৃতিত্বের জন্য ‘সেরার সেরা বিদ্যালয় সম্মান’ অর্জন করল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার হাট সরবেড়িয়া ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন (উঃ মাঃ)। রবিবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম জয়ন্তী বর্ষ উদযাপনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের হাতে এই পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক শুভ্রকান্তি নন্দ।

 

ঘাটাল মহকুমার মধ্যে সেরা বিদ্যালয়ের সম্মান পেয়ে খুবই উৎসাহিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। এদিন এই সম্মান অর্জন করা প্রসঙ্গে বাংলা বিভাগের শিক্ষক সুভাষ দাস বলেন, “পঠনপাঠন, সংস্কৃতি, খেলাধূলা, পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা সার্বিক দিক থেকে ঘাটাল মহকুমার সেরা স্কুলের সম্মান অর্জন করে আমরা আবেগাপ্লুত। এই সম্মান ভবিষ্যতে স্কুলের আরও উন্নয়নের ক্ষেত্রে প্রেরণা যোগাবে বলে মনে করি, অতএব দায়িত্ব আমাদের আরও বেড়ে গেল এবং সে দায়িত্ব পালন করার চেষ্টা করব।” 

 

এদিন মেদিনীপুর কলেজের বিবেকানন্দ সভাগৃহে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আয়োজন সভায় উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের অধ্যাপক ভগীরথ বেহেরা, তাপস কুমার বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি দিব্য গোপাল ঘটক সহ আরও অনেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *