নিজস্ব সংবাদদাতা:
শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন সব্যসাচী দত্ত। সূত্রের খবর, আগামিকালই বিজেপিতে যোগ দেবেন বিধাননগরের প্রাক্তন মেয়র। জানা গিয়েছে আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করবেন সব্যসাচী। দেবীপক্ষের শুরুতেই দল বদলে নতুন জার্নি শুরু সব্যসাচী দত্তর।
বিধাননগরের মেয়রের দলবদলের জল্পনা শুরু লোকসভা নির্বাচনের আগে থেকে। বিদ্যুৎভবনের কর্মীদের বকেয়া আদায়ের দাবির বিক্ষোভের নেতৃত্ব দেন তিনি। এরপরেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ে সব্যসাচীর। অন্যদিকে সব্যসাচীর বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের বহু আলোচিত ‘লুচি-আলুরদম’ পর্ব। পাশাপাশি সম্প্রতি সব্যসাচী দত্তের গণেশ পুজোয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়দের ‘উজ্জ্বল’ উপস্থিতি বুঝিয়ে দেয় জল কোন দিকে গড়াচ্ছে।
এবার যাবতীয় ঢাক ঢাক গুর গুর ঝেরে ফেলে আনুষ্ঠানিক দলত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন সব্যসাচী। আর তা হতে চলেছে আগামীকাল বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ’র উপস্থিতিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news