নীল রায়।
টালা ব্রিজ নিয়ে তৈরি হল জটিলতা। সোমবার নবান্নে এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর। তাতে আপত্তি জানিয়েছে রাইটস। বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে রাইটস (Rites) আগেই জানিয়েছিল তিন টনের বেশি কোনও গাড়ি চালানো যাবে না ওই ব্রিজের ওপর। যদি এই নির্দেশ আদেশ না মানা হয়, তাহলে ঘটতে পারে যে কোনও বড় ধরনের দুর্ঘটনা। ফলে টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কিনা তা নিয়ে সোমবার কাটলো না জটিলতা।
মঙ্গলবার রাজ্য সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে আদবে ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কিনা। সোমবার নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাইটসের জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ডিজাইনিং হেড। ছিলেন পিডব্লিউডির (PWD) চিফ ব্রিজ এঞ্জিনিয়ার। পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন সচিব সহ পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অগত্যা তাই সকলের চোখ এখন মঙ্গলবারে দিকেই। তার কারণ মঙ্গলবারই রাজ্য সরকার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে যে আদতে টালা ব্রিজের ওপর বর্তমানে বাস চালানো সম্ভব কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news