Breaking News
Home / রাজনীতি (page 219)

রাজনীতি

মমতার অভিযোগ খারিজ ! যাত্রী নিরাপত্তার কারণে বাতিল ট্রেন, জানাল রেল

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন “ভারত সরকার ট্রেন বন্ধ করে দিয়েছে।” অভিযোগ খন্ডন করে পূর্ব (Eastern) ও দক্ষিণ-পূর্ব (South Eastern Railway) রেল জানিয়ে দিল যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত ১৩ তারিখ থেকে একাধিক ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন তাঁরা। সোমবার প্রতিবাদ মিছিল শেষে জোড়াসাঁকোর মঞ্চে …

আরও পড়ুন »

রাজ্যপালের ডাক উপেক্ষা মুখ্যসচিব-ডিজি-র ! এবার মুখ্যমন্ত্রীকে তলব রাজভবনে

নীল রায়। ডাক পেয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা ও ডিজি বীরেন্দ্র। সোমবার দিনভর তাদের অপেক্ষায় ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। কিন্তু তাঁরা না আসায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল। মনে করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন …

আরও পড়ুন »

দালালদের ক্ষমা করিনা, নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতার!

ভাস্কর মান্না: বিজেপির দালালদের আমি ক্ষমা করি না। নাম না করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নাগরিকত্ব বিল ও এনআরসির প্রতিবাদে ডঃ বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা।  পদযাত্রার পর জোড়াসাঁকোর সভা থেকে মমতা বলেন, “দু একজন ভিডিওতে বড় বড় ভাষণ …

আরও পড়ুন »

“ক্যাব এখন আইন হয়েছে !” বলে মমতার কাছে ধমক খেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

নীল রায়।‌ লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) জোর ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে মিছিলের শেষে জোড়াসাঁকোয় একটি অস্থায়ী মঞ্চে জড়ো হন নেতারা। সেখানেই তৃণমূল নেত্রীর নির্দেশে বক্তৃতা শুরু করেন উত্তর কলকাতার সাংসদ। বক্তৃতার শুরুতেই সুদীপ উল্লেখ করেন, নাগরিক সংশোধনী বিল …

আরও পড়ুন »

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী, ফের বার্তা, ‘বাংলায় NRC হবে না’

ওয়েব ডেস্ক: নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর ১টা নাগাদ আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে যাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা শেষ হবে জোরাসাঁকো ঠাকুরবাড়িতে। উল্লেখ্য, নাগরিকত্ব আইন বিরোধী পদযাত্রা চলবে আজ থেকে টানা তিনদিন। মিছিলে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”বাংলায় NRC হবে না, কাউকে বাংলা ছাড়তে …

আরও পড়ুন »

দলীয় কর্মীদের শপথবাক্য পাঠ করিয়ে প্রতিবাদ মিছিল শুরু করলেন মুখ্যমন্ত্রী

সূর্য সরকার। মিছিল শুরুর আগে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে আগত জামায়েতকে শপথ বাক্য পাঠ করালেন তৃণমূল (TMC) সুপ্রিমো। দুপুর ১টা নাগাদ তার পৌঁছানোর কথা থাকলেও আম্বেদকর মূর্তির পাদদেশে ১০-১৫ মিনিট আগেই পৌঁছে যান মমতা। প্রথমে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য দিয়ে …

আরও পড়ুন »

নাগরিক সংশোধনী আইন বিরোধী মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল অসাংবিধানিক, বললেন রাজ্যপাল

নীল রায়। যেদিন নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরোধিতায় মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন সকালে টুইট করে মুখ্যমন্ত্রীর এমন অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার সকালে তিনি টুইট করেন, ‘মুখ্যমন্ত্রী ও রাজ্যের অন্য মন্ত্রীরা দেশের সংশোধিত নাগরিকত্ব আইনে বিরোধিতায় মিছিল করবেন শুনে …

আরও পড়ুন »

জ্বলছে বাংলা ! সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে বিতর্কে নুসরত

নীল রায়। নাগরিক সংশোধনী আইন (CAA) সংসদে পাশ হওয়ার পর অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্য জুড়ে! তারই মাঝে ‘টিকটকে’ (Tiktok) নিজের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা বসিরহাটের (Basirhat) তৃণমূল সাংসদ নুসরত জাহান। রবিবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই অভিনেত্রী। তাতে দেখা যায় কালো টপ …

আরও পড়ুন »

অশান্ত বাংলা ! কালীঘাটেই পুলিশকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

নীল রায় । নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে ক্রমশ অশান্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আর তাতেই রবিবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে কালীঘাটের বাসভবনে জরুরী বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত হন রাজ্য পুলিশের ডিসি সি বীরেন্দ্র, এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং, মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কিছু উচ্চপদস্থ …

আরও পড়ুন »

নাগরিকত্ব বিল নিয়ে আলোচনার জন্য মমতাকে চ্যালেঞ্জ জানালেন রন্তিদেব

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে, আগুন জ্বলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন। তবে এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। রবিবার জাতীয়তাবাদী নাগরিক মঞ্চের তরফে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আলোচনা হয়। এদিন এই আলোচনায় অংশগ্রহণ করেন …

আরও পড়ুন »

২০১২ সালে বাঙালি হিন্দুদের নাগরিকত্বের পক্ষে ছিল সিপিএমও

ওয়েব ডেস্কঃ   নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূলের কংগ্রেসের সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে বামেরাও। এই বিলের বিরুদ্ধে বাম নেতারা রাস্তায় নামছেন। অথচ এই বামেরাই একসময় নাগরিত্ব বিল নিয়ে সরব হয়েছিলেন। ২০১২ সালে সিপিএম দাবি করেছিল, নাগরিকত্ব বিলের মাধ্যমে বাংলাদেশ থেকে আগত বাঙালী হিন্দুদের নাগরিকত্ব দিতে হবে।    ২০১২ সালে ২০তম পার্টি কংগ্রেসে …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীকে নাগরিক সংশোধনী আইন নিয়ে বিজ্ঞাপন প্রত্যাহার করতে বললেন রাজ্যপাল

নীল রায়। নাগরিক সংশোধনী আইনের বা সিএএ (CAA) বিরোধিতা করে রাজ্য জুড়ে অশান্তি রুখতে শনিবার এক ভিডিও বার্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সরকারের এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সঙ্গে সেই বিজ্ঞাপন অবিলম্বে বাতিলের দাবি জানালেন তিনি। এদিন সন্ধ্যায় …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর ‘নাগরিক সংশোধনী আইন’ বিরোধী বিজ্ঞাপনী বার্তার বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপনের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। শনিবার রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে একটি ভিডিও বার্তা প্রকাশ করে রাজ্য প্রশাসন। সেই বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। …

আরও পড়ুন »

অশান্তি রুখতে বেশকিছু জেলায় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নবান্নের

সূর্য সরকার। পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায় এবার ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ করার পথে হাঁটল রাজ্য সরকার। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে রূপান্তরিত হওয়ার পর শুক্রবার থেকেই হাওড়া, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে অশান্তি দেখা দিয়েছে। রবিবারও সেই ক্ষোভের রেশ চলছে রাজ্য জুড়ে। মুর্শিদাবাদে ধিকধিক করে জ্বলছে অশান্তির …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও রাজ্য জুড়ে হিংসাত্মক কার্যকলাপ চলছেই

নীল রায়। শনিবারের পর রবিবারও নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে, রেল চলাচল রুখে দিয়ে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিলেও তাতে বিন্দুমাত্র কাজ হয়নি। বরং বিক্ষোভ বেড়েছে বই, কমেনি। রবিবার বেলডাঙার কাছে সারগাছি স্টেশনের টিকিট কাউন্টারে প্রথমে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় …

আরও পড়ুন »

সাভরকরের অপমান ! রাহুল গাঁধীকে নাম না করে ‘আনাড়ি’ বলল শিবসেনা

নীল রায়। সরকার গঠনের এক পক্ষকালের মধ্যেই সংঘাত কংগ্রেস-শিবসেনার ! শনিবার সন্ধ্যায় রাহুল গান্ধীর উদ্দেশ্যে নাম না করে পরপর তিনটি টুইট করেন শিবসেনা (Shivsena) মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)। একটি টুইটে রাহুল গান্ধীকে নাম না করে ‘আনাড়ি’ পর্যন্ত বলে দিয়েছেন এই কট্টরপন্থী শিব সৈনিক। তাঁর টুইটের নিশানা যে কংগ্রেসের প্রাক্তন …

আরও পড়ুন »