Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর ‘নাগরিক সংশোধনী আইন’ বিরোধী বিজ্ঞাপনী বার্তার বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

মুখ্যমন্ত্রীর ‘নাগরিক সংশোধনী আইন’ বিরোধী বিজ্ঞাপনী বার্তার বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপনের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। শনিবার রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে একটি ভিডিও বার্তা প্রকাশ করে রাজ্য প্রশাসন। সেই বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সেই বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “ওই বিজ্ঞাপনে সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এর বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হব।” দিলীপ ঘোষের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংবিধানকে লঙ্ঘন করছেন। এটা দেশদ্রোহীতার সমান। তাই আমরা আদালতে যাব।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী বসে বসে তামাশা দেখছেন। আর রাজ্যে একদল লোক হিংসা ছড়াচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট করছে।”

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির (BJP) বক্তব্য, “ক্যাব অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করে দিয়েছেন। সেটি এখন আইন হয়ে গিয়েছে। রাজ্য সরকার কখনও এই ভাবে বিজ্ঞাপন দিয়ে আইনের বিরোধিতা করতে পারে না। সেই যুক্তি দেখিয়ে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *