সূর্য সরকার।
পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায় এবার ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ করার পথে হাঁটল রাজ্য সরকার। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে রূপান্তরিত হওয়ার পর শুক্রবার থেকেই হাওড়া, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে অশান্তি দেখা দিয়েছে। রবিবারও সেই ক্ষোভের রেশ চলছে রাজ্য জুড়ে। মুর্শিদাবাদে ধিকধিক করে জ্বলছে অশান্তির আগুন। তেমন পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ করার নির্দেশিকা জারি করল নবান্ন (Nabbana)।
নবান্ন সূত্রে খবর, উত্তর দিনাজপুর , মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ও দক্ষিণ পরগনার বারাসাত ও বসিরহাট মহকুমার একটা অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। আপাতত অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও ইন্টারনেট বন্ধ করা হল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় চারটি মহকুমাতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
রাজ্য সরকারের তরফে বারবার অনুরোধ করা সত্ত্বেও দু একটি সাম্প্রদায়িক ও ধর্মীয় উগ্রবাদী সংগঠন আবার বিভিন্ন জায়গায় জমায়েত হয় হাঙ্গামা বাধানোর চেষ্টা করছে বলেই জানতে পেরেছে নবান্ন। তাই আপাতত রাজ্যের শান্তি ও সাধারণ মানুষের স্বার্থে এই জেলাগুলিতে কোথাও সামগ্রিক কোথাও বিক্ষিপ্ত হবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা বলেই নবান্ন সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news