Breaking News
Home / TRENDING / সাভরকরের অপমান ! রাহুল গাঁধীকে নাম না করে ‘আনাড়ি’ বলল শিবসেনা

সাভরকরের অপমান ! রাহুল গাঁধীকে নাম না করে ‘আনাড়ি’ বলল শিবসেনা

নীল রায়।

সরকার গঠনের এক পক্ষকালের মধ্যেই সংঘাত কংগ্রেস-শিবসেনার ! শনিবার সন্ধ্যায় রাহুল গান্ধীর উদ্দেশ্যে নাম না করে পরপর তিনটি টুইট করেন শিবসেনা (Shivsena) মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)। একটি টুইটে রাহুল গান্ধীকে নাম না করে ‘আনাড়ি’ পর্যন্ত বলে দিয়েছেন এই কট্টরপন্থী শিব সৈনিক। তাঁর টুইটের নিশানা যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি তা বুঝতে অসুবিধা হয়নি কারো। দিনকয়েক আগে এনডিএ সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে কটাক্ষ করে প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি বলেছিলেন ‘রেপ ইন ইন্ডিয়া’। এই মন্তব্যের পরে সরব হন বিজেপির মন্ত্রী সাংসদরা। রাহুলকে ক্ষমা চাইতে বলেন বিজেপি নেতারা। কিন্তু রাহুল শনিবার পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি ক্ষমা চাইবেন না।

এদিন দিল্লিতে কংগ্রেসের সভায় রাহুল গাঁধী (Rahul Gandhi) বলেন, “শুক্রবার সংসদে বিজেপি আমাকে ক্ষমা চাইতে বলেছে। সত্যি কথা বলার জন্য আমাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমার নাম রাহুল গাঁধী। রাহুল সাভারকর নয়। সত্যি কথা বলার জন্য আমি কখনও ক্ষমা চাইব না।” এই কথা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় শিবসেনা। মহারাষ্ট্রের দল শিবসেনা মনে করে বীর সাভারকার মারাঠা শৌর্যের প্রতীক। আর মহারাষ্ট্রে রাজনীতি করতে গেলে মহারাষ্ট্রের মানুষের বীর সাভারকারকে ঘিরে আবেগকে অমর্যাদা করলে চলবে না। তাই এদিন পরপর তিনটি টুইট করে নাম না করে রাহুল গাঁধীকে নিশানা করেন সঞ্জয় রাউত।

একটি টুইটে সঞ্জয় রাউত লেখেন, “আমরা পণ্ডিত নেহেরু, মহাত্মা গান্ধীকে বিশ্বাস করি। আপনার বীর সাভারকরকে (Veer Savarkar) অপমান করবেন না।” পরের টুইটে তিনি লেখেন, “বীর সাভারকর কেবল মহারাষ্ট্র নয়, দেশের দেবতা তিনি। সাভারকর নামটি গর্ব এবং গর্বের প্রতীক। নেহেরু ও গাঁধীর মতো সাভারকর স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই রকম প্রত্যেক দেবতার সম্মান করা উচিত। এক্ষেত্রে কোনও আপোষ নেই।”

নিজের টুইটে নাম না করে রাহুল গাঁধীকে আনাড়ি ও বলেন সঞ্জয় রাউত। টুইটে তিনি লেখেন, “আমরা পণ্ডিত নেহেরু এবং মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, আপনি সাভারকরকে অপমান করেন না।” পুরোনো দিনের একটি গানের লাইন ব্যবহার করে সঙ্গে তাঁর সংযোজন, “সমঝনে ওয়ালে সমঝ গয়ে হ্যায় !” কারণ গানটির পরের লাইন হচ্ছে না সমঝে ও আনাড়ি হ্যায় !” প্রসঙ্গত, তিন দশকের শরিক বিজেপিকে (BJP) ছেড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব পেতে কংগ্রেস ও এনসিপির সঙ্গে হাত মিলিয়েছে উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। কিন্তু সাভারকারের অপমান ইস্যুতে এদিন শিবসেনা ছেড়ে কথা বলেনি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *