নীল রায়।
লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) জোর ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে মিছিলের শেষে জোড়াসাঁকোয় একটি অস্থায়ী মঞ্চে জড়ো হন নেতারা। সেখানেই তৃণমূল নেত্রীর নির্দেশে বক্তৃতা শুরু করেন উত্তর কলকাতার সাংসদ। বক্তৃতার শুরুতেই সুদীপ উল্লেখ করেন, নাগরিক সংশোধনী বিল এখন আর বিল নেই, তা রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনে পরিণত হয়েছে। এমন কথা শুনেই ক্ষেপে যান মমতা। জোর ধমক দিয়ে লোকসভার দলনেতাকে নির্দেশ দেন, আমাদের প্রতিবাদ নিয়ে কথা বলুন।
নেত্রীর ধমক খেয়ে থতমত খেয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর নেত্রীর বলে দেওয়া লাইনেই বক্তৃতা করেন তিনি। তবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুডের কথা বুঝতে পেরে দ্রুতই বক্তৃতা শেষ করে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news