নীল রায়।
নাগরিক সংশোধনী আইনের বা সিএএ (CAA) বিরোধিতা করে রাজ্য জুড়ে অশান্তি রুখতে শনিবার এক ভিডিও বার্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সরকারের এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সঙ্গে সেই বিজ্ঞাপন অবিলম্বে বাতিলের দাবি জানালেন তিনি। এদিন সন্ধ্যায় রাজভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন, “একজন নির্বাচিত সরকারের প্রধান হিসেবে সরকারের টাকায় এই ধরনের বিজ্ঞাপন করা যায় না। আমি তাঁকে বলেছি, এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দল এক কথা বলতে পারে কিন্তু সরকারে থেকে এ জিনিস করা যায় না। এটা একটা অসুস্থ ধারণা।”
শনিবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা ভিডিও দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই টেবিলে বসে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তারপর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার কীভাবে নিজের দলীয় এজেন্ডা প্রশাসনিক অর্থে করতে পারে ?
তারপর এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় সরকারকে সরাসরি বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলায় চাপ বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর। এদিন রাজ্যপাল বলেন, “মালদহ, মুর্শিদাবাদে যা চলছে তাতে আমি দুঃখ পেয়েছি। মুখ্যমন্ত্রী প্রশাসনে নজর দিন। এটা রাজনৈতিক সুবিধে-অসুবিধে দেখার সময় নয়। প্রয়োজনে আমার সাহয্যও নিতে পারেন।” প্রসঙ্গত, রাজ্য বিজেপির পক্ষ থেকেও বিজ্ঞাপন ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news