Breaking News
Home / TRENDING / জ্বলছে বাংলা ! সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে বিতর্কে নুসরত

জ্বলছে বাংলা ! সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে বিতর্কে নুসরত

নীল রায়।

নাগরিক সংশোধনী আইন (CAA) সংসদে পাশ হওয়ার পর অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্য জুড়ে! তারই মাঝে ‘টিকটকে’ (Tiktok) নিজের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা বসিরহাটের (Basirhat) তৃণমূল সাংসদ নুসরত জাহান। রবিবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই অভিনেত্রী। তাতে দেখা যায় কালো টপ ও কালো জিন্স পরে বিন্দাস মুডে নৃত্য করছেন তিনি।

সম্প্রতি দিব্যা খোসলা কুমারের একটি ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে। নব্বইয়ের দশকে গায়িকা ফাল্গুনী পাঠকের (Falguni Pathak) জনপ্রিয় গান ‘ইয়াদ পিয়া কি আনে লাগী’-র রিমিক্স গানটিতে পরিচালক-অভিনেত্রী রোবটের চরিত্রে অভিনয় করেছেন। রবিবার সন্ধ্যায় নুসরত জাহানের টিকটক ভিডিওতে ওই গানটিতে নাচতে দেখা যাচ্ছে তাঁকে।

নুসরত জাহানের ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা নেটিজেনদের বিক্ষোভের মুখে পড়েছে। সকলেই প্রশ্ন তুলছেন, একজন দায়িত্বশীল সাংসদ হওয়ার পর রাজ্যের এমন অশান্তির পরিস্থিতিতে কীভাবে এইরকম নাচের ভিডিও পোস্ট করতে পারেন নুসরত ? ‌সম্প্রতি লোকসভায় নাগরিক সংশোধনী বিলের ভোটাভুটিতে অংশ না নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূলের (TMC) সেলিব্রিটি সাংসদরা। ঘাটালের সংসদ দিয়ে দেব, যাদবপুরের মিমি চক্রবর্তী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan) ভোটাভুটিতে অংশ না নেওয়ায় প্রশ্ন উঠেছিল তাদের দায়িত্ববোধ নিয়ে।

সে যাত্রায় সোশ্যাল মিডিয়া নেটিজেনদের নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন নুসরত। কিন্তু রবিবার রাতে টিকটক ভিডিওটি পোস্ট হওয়ার পরে নেটিজেনদের আক্রমন শুরু হয় নুসরতকে উদ্দেশ্য করে। কিন্তু তারপর এ প্রসঙ্গে নুসরতের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ জুড়ে গত ৭২ ঘণ্টা জুড়ে যে তান্ডব চলেছে। তাতে বাদ যায়নি নুসরত জাহানের কেন্দ্র বসিরহাট। এই সময় সাংসদ হিসেবে এলাকায় শান্তি বজায় রাখার বার্তাটুকুও সোশ্যাল মিডিয়ায় দেননি এই সদ্য বিবাহিতা অভিনেত্রী।

নুসরতের নাচের ভিডিওটি দেখুন…
https://www.instagram.com/p/B5_KnFAhDm7/?igshid=1lrtft86o3dbz

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *