Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও রাজ্য জুড়ে হিংসাত্মক কার্যকলাপ চলছেই

মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও রাজ্য জুড়ে হিংসাত্মক কার্যকলাপ চলছেই

নীল রায়।

শনিবারের পর রবিবারও নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে, রেল চলাচল রুখে দিয়ে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিলেও তাতে বিন্দুমাত্র কাজ হয়নি। বরং বিক্ষোভ বেড়েছে বই, কমেনি। রবিবার বেলডাঙার কাছে সারগাছি স্টেশনের টিকিট কাউন্টারে প্রথমে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সাগরদিঘীর কাছে জাতীয় সড়কের উপরে লাইন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে টায়ার।

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ অব্যহত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। এদিন মহেশতলা থানার ডাকঘর থেকে  ডাকঘরা জালখুরা পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা । নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে অবরোধ চলছে বজবজ ট্যাঙ্করোড।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *