সূর্য সরকার।
মিছিল শুরুর আগে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে আগত জামায়েতকে শপথ বাক্য পাঠ করালেন তৃণমূল (TMC) সুপ্রিমো। দুপুর ১টা নাগাদ তার পৌঁছানোর কথা থাকলেও আম্বেদকর মূর্তির পাদদেশে ১০-১৫ মিনিট আগেই পৌঁছে যান মমতা। প্রথমে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য দিয়ে প্রণাম জানান তিনি। তারপর দিলেন শান্তির বার্তা সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ।
শপথ বাক্য পাঠ করাতে গিয়ে মমতা বলেন, ,”আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের নাগরিক। আন্দোলন প্রতিবাদ হবে শান্তিপূর্ণভাবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তিপূর্ণভাবে মিছিল কবে হবে প্রতিবাদ। কোথাও কোনও অশান্তি বা প্ররোচনায় পা দেবেন না।” পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতার আরও বার্তা, “সরকারি সম্পত্তি নষ্ট করলে পথ অবরোধ, রেল অবরোধ এসবের মাধ্যমেই মানুষের ভোগান্তি বাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের ভোগান্তি বাড়বে সরকারি সম্পত্তির ক্ষতি হলে সরকার করা ব্যবস্থা নেবে।” এক্ষেত্রে নিজের দলকে তিনি পরোয়া করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news