Breaking News
Home / TRENDING / মমতার অভিযোগ খারিজ ! যাত্রী নিরাপত্তার কারণে বাতিল ট্রেন, জানাল রেল

মমতার অভিযোগ খারিজ ! যাত্রী নিরাপত্তার কারণে বাতিল ট্রেন, জানাল রেল

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন “ভারত সরকার ট্রেন বন্ধ করে দিয়েছে।” অভিযোগ খন্ডন করে পূর্ব (Eastern) ও দক্ষিণ-পূর্ব (South Eastern Railway) রেল জানিয়ে দিল যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত ১৩ তারিখ থেকে একাধিক ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন তাঁরা। সোমবার প্রতিবাদ মিছিল শেষে জোড়াসাঁকোর মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রেলের বিরুদ্ধে অভিযোগ করে‌ন, কেন্দ্রীয় সরকার রেল চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

মমতা বলেন, ‘‘আমরা হিংসা সমর্থন করি না। আমার কাছে প্রমাণ আছে, আপনাদের-আমাদেরই কেউ কেউ বিজেপির টাকা খেয়ে এ দিক ও দিক আগুন জ্বালাচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না। অধিকাংশ ট্রেন ভারত সরকার বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বার বার বলছি, ট্রেনে আগুন দেবেন না। পোস্ট অফিসে আগুন দেবেন না। রাস্তায় অবরোধ করবেন না। যাঁরা আপনার পক্ষে রয়েছেন, তাঁদের সমস্যা ফেলছেন কেন?” মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন, “বাড়িতে কেউ অসুস্থ হলে কি সবাই মিলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়! কয়েকটা ট্রেনে আগুন লাগানোর জন্য সব ট্রেন বাতিল করা হল কেন?”


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল কুমার চক্রবর্তী জানিয়েছেন, ১৩-১৬ ডিসেম্বর দুপুর পর্যন্ত ৭৯ টি টেন বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। ক্ষেত্রে কারণ হিসেবে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন তিনি। রাজ্যে প্রায় সাতটি ট্রেনে আগুন লাগানো হয়েছিল। তার বেশিরভাগই পূর্ব রেলের এলাকায়। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের উলুবেরিয়া ও সাঁকরাইল স্টেশনের ব্যাপক ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দক্ষিণ-পূর্ব রেলের এখনও লোকাল, এক্সপ্রেস ও মেল ট্রেন মিলিয়ে ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *