Breaking News
Home / TRENDING / নাগরিক সংশোধনী আইন বিরোধী মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল অসাংবিধানিক, বললেন রাজ্যপাল

নাগরিক সংশোধনী আইন বিরোধী মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল অসাংবিধানিক, বললেন রাজ্যপাল

নীল রায়।

যেদিন নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরোধিতায় মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন সকালে টুইট করে মুখ্যমন্ত্রীর এমন অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার সকালে তিনি টুইট করেন, ‘মুখ্যমন্ত্রী ও রাজ্যের অন্য মন্ত্রীরা দেশের সংশোধিত নাগরিকত্ব আইনে বিরোধিতায় মিছিল করবেন শুনে আমি স্তম্ভিত। এটা অসাংবিধানিক। আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাব এই ধরনের সংবিধান বিরোধী ও উসকানিমূলক ঘটনা থেকে দূরে থাকুন। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দিকে মনোনিবেশ করুন।’

প্রসঙ্গত, নাগরিক সংশোধনী আইন সংসদে পাস হওয়ার পর মুখ্যমন্ত্রী তিনদিনের প্রতিবাদ কর্মসূচীর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পার্ক স্ট্রিটের আম্বেদকর মূর্তির থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যাদবপুর এইট-বি থেকে যদুবাবুর বাজার পর্যন্ত থাকবেন তৃণমূল নেতাকর্মীরা। আর বুধবার হাওড়া ময়দান থেকে ধর্মতলার ডুরিনা ক্রসিং পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *