Breaking News
Home / TRENDING / নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী, ফের বার্তা, ‘বাংলায় NRC হবে না’

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী, ফের বার্তা, ‘বাংলায় NRC হবে না’

ওয়েব ডেস্ক:

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর ১টা নাগাদ আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে যাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা শেষ হবে জোরাসাঁকো ঠাকুরবাড়িতে। উল্লেখ্য, নাগরিকত্ব আইন বিরোধী পদযাত্রা চলবে আজ থেকে টানা তিনদিন।

মিছিলে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”বাংলায় NRC হবে না, কাউকে বাংলা ছাড়তে হবে না। আমরা সবাই দেশের নাগরিক।” এদিনের বিরাট মিছিলে পা মেলান অসংখ্য সমর্থক। মুখ্যমন্ত্রীর পদযাত্রা জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকোতে পৌঁছবে আর কিছুক্ষণের মধ্যে। ফলে শহরে বেশ কিছু অংশে যানযটের আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে আজই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত কর্মসূচি রয়েছে বামেদের। পাশাপাশি জামিয়ায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কলেজ স্কোয়ারের কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও এসআইওর একটি মিছিল রয়েছে। ফলে সপ্তাহের প্রথম দিনে ভোগান্তির আশঙ্কা রয়েছে মহানগরে।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার মিছিল শুরু হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এইটবি বাসস্ট্যান্ড থেকে। ঢাকুরিয়া সেতু হয়ে গোলপার্ক, গড়িয়াহাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ ধরে ভাবনীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত যাবে মিছিল। তৃতীয় দিনে দুপুর একটায় হাওড়া বঙ্কিম সেতুর নীচে পুরভবনের কাছ থেকে শুরু হয়ে রবীন্দ্র সেতু দিয়ে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে শেষ হওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মিছিলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *