নীল রায়।
ডাক পেয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা ও ডিজি বীরেন্দ্র। সোমবার দিনভর তাদের অপেক্ষায় ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। কিন্তু তাঁরা না আসায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল। মনে করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়ে চলা অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।
এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আগামীকাল মঙ্গলবার রাজভবনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার নিজের সুবিধামতো মুখ্যমন্ত্রীকে রাজভবনে যেতে বলেছেন তিনি। কিন্তু, রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সম্পর্কের অবনতি হওয়ায় আদৌ তিনি যাবেন কিনা, তাই নিয়ে উঠছে প্রশ্ন !
অন্যদিকে, এদিন ডেকে পাঠানো সত্ত্বেও রাজভবনে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর না যাওয়া নিয়ে টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, “আমি হতবাক যে, অনুরোধ করা সত্ত্বেও না এলেন মুখ্যসচিব, না এলেন রাজ্য পুলিশের ডিজি!” তিনি আরও লিখেছেন, “এইরকম সঙ্কটজনক পরিস্থিতিতে এটা মেনে নেওয়া যায় না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news