ওয়েব ডেস্কঃ
নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূলের কংগ্রেসের সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে বামেরাও। এই বিলের বিরুদ্ধে বাম নেতারা রাস্তায় নামছেন। অথচ এই বামেরাই একসময় নাগরিত্ব বিল নিয়ে সরব হয়েছিলেন। ২০১২ সালে সিপিএম দাবি করেছিল, নাগরিকত্ব বিলের মাধ্যমে বাংলাদেশ থেকে আগত বাঙালী হিন্দুদের নাগরিকত্ব দিতে হবে।
২০১২ সালে ২০তম পার্টি কংগ্রেসে সিপিএমের ইউপিএ সরকারের কাছে দাবি ছিল, নাগরিকত্ব বিল এনে বাংলাদেশ থেকে আগত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে। এমনকি অসম চুক্তি অনুসারে অসমের জন্য সুনির্দিষ্ট পরিস্থিতি তৈরি করতে হবে। তাঁরা কেন্দ্রীয় সরকারের বাজেটের অধিবেশনে এই দাবি জানিয়েছিল। এছাড়া বিজ্ঞপ্তি দিয়ে সরকারের কাছে সিপিএমের দাবি ছিল, ২০০৩ সালের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনার দাবি জানান। সেই সময় রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেও ছিলেন, আমাদের নৈতিক কর্তব্য হল এইসব দুর্ভাগা মানুষদের নাগরিকত্ব প্রদান করা।
সময় পেরিয়ে গিয়েছে। মনমোহন সিংহের দল এখন জাতিগত ভাবে অসমের পাশে দাঁড়িয়ে নাগরিকত্বের বিরোধীতা করছেন। অন্যদিকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলছেন, নাগরিকত্ব বিল জিন্নাহ ও সাভারকরের স্বপ ছিল। এটি অসাংবিধানিক। মানুষের মধ্যে বিভাজন করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news