Breaking News
Home / TRENDING / নাগরিকত্ব বিল নিয়ে আলোচনার জন্য মমতাকে চ্যালেঞ্জ জানালেন রন্তিদেব

নাগরিকত্ব বিল নিয়ে আলোচনার জন্য মমতাকে চ্যালেঞ্জ জানালেন রন্তিদেব

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে, আগুন জ্বলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন। তবে এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।

রবিবার জাতীয়তাবাদী নাগরিক মঞ্চের তরফে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আলোচনা হয়। এদিন এই আলোচনায় অংশগ্রহণ করেন সাংসদ স্বপন দাশগুপ্ত, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস, মোহিত রায় ও বিজেপি নেতা শিশির বাজোরিয়া। ওই আলোচনায় স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্যের কিছু জায়গায় আগুন জ্বলছে না। ইচ্ছাকৃতভাবে ইন্ধন জুগিয়ে আগুন জ্বালানো হচ্ছে। আর এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আর্জি করছেন। তিনি যদি সত্যিই শান্তি বজায় রাখতে চান, তবে আন্দোলনকারীদের রুখতে পুলিশকে নির্দেশ দিন এবং যাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাঁদেরকে গ্রেফতার করুন।

এই আলোচনা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানান সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে এই বিলকে টেবিলে রেখে আলোচনা করুন। পরিষ্কার হয়ে কে ঠিক বলছে, কে ভুল বলছে। পাশাপাশি অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস বলেন, ১৯৪৭ সাল থেকে ওপার বাংলা থেকে আগত মানুষেরা ভারত মাতার পতাকার দিকে তাকিয়ে রয়েছেন। কবে তাঁরা সম্পূর্ণ অধিকার পাবে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন মোহিত রায় ও শিশির বাজোরিয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *