সৌরভ বন্দ্যোপাধ্যায়: জানলা আমি তোমার চোখে ঈর্ষা দেখে নিজের ছায়া মাপি, তোমার হাতে পুণ্যটুকু রেখে অনেক পাপে নিজের কাছেই পাপী। আমি তোমার চোখে মৃত্যু দেখে জীবন বাজি ধরি … বাজি হারা কোন বাজ পাখি হয়ে ভয়ের কাছে ফিরি! আমি রাতের কাছে গল্প জমা রেখে, দিনের আলোয় মুখোশ …
আরও পড়ুন »একাকী বেহালাবাদক
দেবাশীষ চক্রবর্তী : একাকী বেহালাবাদক কিছু কান্নার কোনো শব্দ হয় না। কোনো কোনো মৃত্যুরও তেমনি নাম নেই। কেন ফুটেছিল ফুল? অকাল বরিষণে বুকে জল তার, তার কোথাও কোনো স্থান হয় না। কিছু কান্না মূল্যহীন তরল। আমার গভীরে এক পূর্ণগ্রাস চাঁদ। আলো নেই, তারারাও ভুলে গেছে সাজাতে আকাশ। …
আরও পড়ুন »স্বভাব
তাপসী বোস মিত্র : স্বভাব তোমাদের বারেক উপস্থিতি! ধন্য হওয়ার বন্য স্বভাব প্রেমের রীতিনীতি। তোমাদের মুগ্ধ হবার ছল! রত্তি ভরে সত্যি ভেবে বিছিয়েছে আঁচল। তোমাদের নতুন নামে ডাক! এই তো সেরা অস্ত্র জান, নিজের কাছেই থাক। তোমাদের দিগ্বিদিকে মন! হাতড়ে বেড়ায় খুশির খোঁজে হারায় আপনজন। তোমাদের সহজ সাজা মুখ! …
আরও পড়ুন »পাহাড় মন আর উন্নয়ন
কৃষাণু নস্কর : পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে রাস্তা হচ্ছে। ট্রলার, ক্রেন ধুলোয় কেমন ঝাপসা পাহাড়। পিরিত করে নাম ধরে ছিল টুসি। কখনো ফুল আবার কখনো টুস। হাইওয়ে ব্রিজ ফাস্ট ট্রাক শুধু, ধুলোয় ধুলোয় কেমন ফ্যাকাসে পাহাড়। হিজলের মেলায় ঠায় দাঁড়িয়ে ছিলাম। সাঁঝ …
আরও পড়ুন »চালচিত্র …
কোজাগরী: চালচিত্র … নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর ঘাম— ট্রেনলাইনে ছড়িয়ে ছিটিয়ে পাথুরে অভিসম্পাত, ভাঙা বাদামের খোসা, টাইগার বাম, দেবদারু তেল। শিরশিরে বাতাসে মৌন শেফালী, পদ্মবন, গোখরো বিষ, ময়ূরাক্ষী, কাশবন। মেরুদণ্ড ভেঙে পড়া সেতু … মা আসছেন। জরায়ুতে নীল পদধ্বনি … চালচিত্র মিশে …
আরও পড়ুন »আমার মৃত্যুর জন্যে …
রঙ্গীত মিত্র : আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক চর্চা করে যাচ্ছে। অন্ধকারে লুকিয়ে থাকা সব নেগেটিভ কাল্ট, প্যারা-সাইকোলজিকে আপনি মানতে চাননি। আপনি মানেন না আমার দৈব-ক্ষমতা। স্যার, আমি দেখতে পাই। স্বপ্নে দেখতে পাই। কুকুরের মতো নেগেটিভিটি। আপনাদের বিজ্ঞান আমাদের কখনো বাফামেট কিম্বা কুরোকামি …
আরও পড়ুন »পাল তুলেছি …
রঙ্গীত মিত্র: পাল তুলেছি … উৎসর্গ: সুন্দরবনের মানুষদের জন্যে আমার আর তোমার মধ্যে কালিন্দী নদী বিএসএফ জানে না। আপনার হোয়াটসঅ্যাপ জানায় কতটা বেড়েছে বিপন্নতা। আপনার হোয়াটসঅ্যাপ জানায় চিন, পাকিস্তান। এই জঙ্গল, এই রাত জাগা, কাদা লাগা চাঁদ পরিযায়ী পাখিরাও আসে না। লকডাউন বলে আমারও আর যাওয়া হয়নি তামিলনাড়ু। কাঁকড়া, …
আরও পড়ুন »দীর্ঘ কবিতা, কিশোর ঘোষ
কিশোর ঘোষ নীল পরির গল্প কিছু গুহ্যকথা, এলোমেলো… কতো দুপুরের বাথরুমে ফোটা ফোটা মাফিয়া-স্নানের চিহ্ন পড়ে আছে… লাজুক অন্তর্যামীর ফসলে ভরা, সে অন্য জগৎ সেই অতৃপ্ত-পৃথিবীর আত্মা দেখেছি আমি আধমরা রাত্রির নদীর চরে— মানুষের অসমাপ্ত প্রতিলিপি পোড়াচ্ছে আরেক মানুষ! এসো, মন দিয়ে সেই ইতিহাস খুঁড়ি বেদনার সঙ্গে চেতনার অস্থি-কঙ্কালের …
আরও পড়ুন »অরুণাভ রাহারায়-এর কবিতা
অরুণাভ রাহারায় উড়ান সে জানে রাত্রির গুহা, স্রোতের তপস্যা জল ছাড়া কেউ বুঝি হাসি হতে পারে! সে কেবল বইতে জানে, জেগে ওঠে চরে। বৃষ্টির আবহ তাকে ধাতু জ্বেলে দেয় নদীতে বিষণ্ণ ভাসে মাছের করোটি এই রাতে ভালো নয় কাদের চরিত্র? কাদের কাদের সঙ্গে সন্ধ্যার সাঁতার? খুব বেশি দূরে নয় …
আরও পড়ুন »অরণ্য বন্দ্যোপাধ্যায়ের কবিতা
অরণ্য বন্দ্যোপাধ্যায় লেখবুদ্ধ প্রত্যেক মানুষের গভীরতম অরণ্যে বসে আছি নির্জনহৃদয়ের বোধিবৃক্ষের নিচে করি ধ্যান অপটু সাধক। চক্ষু নাই, মুখ বেঁকে যায়, চোয়ালের হাড়ে জঙ ধরে দিনে দিনে কখনও মনে হয়, ডান উরুর ওপর দিয়ে চলেছে সারিবদ্ধ পিঁপড়ে শৃঙ্খল। কিন্তু নড়ি না। কখনও মনে হয়, সাপের ঠান্ডা খোলোস পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে …
আরও পড়ুন »তন্ময় মণ্ডলের কবিতা
তন্ময় মণ্ডল ছায়া নদীর জলে ভেসে থাকে যে ছায়া, আমি তাকে সমর্পিত আত্মা বলি। কত জল বয়ে যায়… পাড় ভাঙে বাঁধ ভাঙে… বেঁচে থাকে, থাকার চেষ্টা করে কিছু অনাকাঙ্ক্ষিত ছায়া কত জল শুষে নেয় কালের প্রলেপ। রঙ লাগে, ফিকে হয়… নিয়তিই শেষ কথা বলে সময় সবটা জানে। ভেসে থাকা ডুবে …
আরও পড়ুন »সৈকত ঘোষ-এর কবিতা
সৈকত ঘোষ বিসর্জনের ক্রিয়াপদ একা মাইল-ফলক জানে অপেক্ষার দুটো হাত থাকে। অপেক্ষা শিউলি ঝরা ভোর, অপেক্ষা চাঁদের ভরাট বুকে আলো-আঁধারি ডুবে যাওয়া। যে হাত বসে আছে না ছোঁয়া দূরত্বে তারও একটা জানলা আছে, আছে প্রায় মুছে যাওয়া একটা চিলেকোঠা। ওয়াচ টাওয়ার থেকে যতটা দূরত্ব বোধিবৃক্ষের, যতটা হাজার খণ্ড জুড়ে …
আরও পড়ুন »সুদীপ চক্রবর্তী’র কবিতা
সুদীপ চক্রবর্তী সহজে সিদ্ধিলাভ এবছর ভালোই ছিল চোরাচালানের বাজার সীমান্তে দাঁড়িয়ে আছে ট্রাক, বেশ চাহিদা ছিল গাঁজার, মদের আয়ই শ্রেষ্ঠ আয় প্রমাণ করেছে রাজ্য। এখন বন্ধুবান্ধবদের মধ্যেই কেউ কেউ অ্যাসাইলামে যায়, আমরাও তো বেশ কেটে যাচ্ছে লোন শোধ আর টাকা জমাবার অঙ্গীকার নিয়ে। দেশ সম্পর্কে জরুরি মতামত দিই ঠেকে …
আরও পড়ুন »সৌভিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা
সৌভিক বন্দ্যোপাধ্যায় এক একটা খুন থাকে সমুদ্রে দলবেঁধে বেড়াতে যায় লোকে সমুদ্রের সামনে দাঁড়িয়ে তবু প্রত্যেকে অসামান্য একা হয়ে যায় “ওশেনিক টিউলিপ” রিসর্টের মাথায় চাঁদ ওঠে, ঝাউবনে জেগে ওঠে অজানা মাছের কঙ্কাল লোনাজল, লং ড্রাইভ, লোনা ঠোঁটের দিন শেষ হয়ে আসে, বালিতে পড়ে থাকে বিষণ্ণ ভদকা ও গোলাপি চটির …
আরও পড়ুন »সৌম্যজিৎ আচার্য-এর কবিতা
সৌম্যজিৎ আচার্য এখানে কোনও বাধানিষেধ নেই প্রতি ছাদে মেলা আছে লোক প্রতিটা জানলায় ঝুলছে তরুণীরা তুমি চাইলে যাকে ইচ্ছে বেছে নিতে পারো এ শহরে কোনও বাধানিষেধ নেই এখানে বাড়ির দালানে বয়স্কদের গমের মতো শুকতে দিয়েছে কেউ তাদের কাছে গল্পের জন্য যাও এ গাছ থেকে অন্য গাছে চলে গেছে তার …
আরও পড়ুন »সুমন মল্লিকের কবিতা
সুমন মল্লিক স্বপ্নভঙ্গ কীভাবে কুরে কুরে খায় বুকের মাটি ফুলে ওঠে অভিমানে, কিছুটা ঘোরতর অনুশোচনায় ৷ কেউ নয়, শুধু অঙ্গ জানে স্বপ্নভঙ্গ কীভাবে কুরে কুরে খায় ৷ রাতের সংসার এলোমেলো, দিনে তরীখানি টেনে উপভোগ করি না কিছুই, অধর্মে পালন করি ভিখু মনের উপবাস– কখনও কখনও নিমেষে আলো হয়ে দেখা …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news