সুদীপ চক্রবর্তীসহজে সিদ্ধিলাভ
এবছর ভালোই ছিল চোরাচালানের বাজার
সীমান্তে দাঁড়িয়ে আছে ট্রাক,
বেশ চাহিদা ছিল গাঁজার,
মদের আয়ই শ্রেষ্ঠ আয় প্রমাণ করেছে রাজ্য।
এখন বন্ধুবান্ধবদের মধ্যেই কেউ কেউ
অ্যাসাইলামে যায়,
আমরাও তো বেশ কেটে যাচ্ছে
লোন শোধ আর টাকা জমাবার অঙ্গীকার নিয়ে।
দেশ সম্পর্কে জরুরি মতামত দিই ঠেকে
যার বেশি পয়সা তার পক্ষেই সমস্ত হাত ওঠে
অনেকদিন পর গঙ্গার দিকে তাকিয়ে দেখি
জোয়ার এসেছে উথালপাতাল বন্যার হাওয়া
আমরা ভেবেছি মানিয়ে নেবে
কখনও চিন্তা আসেনি মনে
নদীর স্বভাবই গতিপথ পালটে-পালটে যাওয়া
তুমি নিঃশ্চুপই থাকো
কী দরকার ঝামেলা বাড়িয়ে
তারচে বরং চিন্তা করো
কোন দল ক্ষমতায় আসতে চলেছে
তলিয়ে যেতে-যেতে তুমি দেখছো
শ্রাবণে ভিজে যাচ্ছে কবেকার শিবমন্দির
এত মানুষের কামনা কেবল মহেশ্বরকে পাওয়ার!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news