রঙ্গীত মিত্র :
আমার মৃত্যুর জন্যে …
বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক চর্চা করে যাচ্ছে।
অন্ধকারে লুকিয়ে থাকা সব নেগেটিভ কাল্ট,
প্যারা-সাইকোলজিকে আপনি মানতে চাননি। আপনি
মানেন না আমার দৈব-ক্ষমতা।
স্যার, আমি দেখতে পাই। স্বপ্নে দেখতে পাই। কুকুরের মতো নেগেটিভিটি।
আপনাদের বিজ্ঞান আমাদের কখনো বাফামেট কিম্বা কুরোকামি বলে দেবে।
ব্ল্যাক আর ইভিল শব্দটা গুগল থেকে ঝুলে আছে।
তোমার সব কিছু ছিনিয়ে নেওয়া
তোমার সব কিছু অনাচার আর আমার সহ্যশক্তি―
ব্ল্যাক আর ইভিল শব্দটা গুগল থেকে ঝুলে আছে যেন।
আমার গলায় বিঁধে যাওয়া ছুরি।
আমার মৃত্যু আত্মহত্যা না খুন
কেউ বলতে পারছে না।
খবর, সিনেমা পেরিয়ে চাকতি ঘুরছে।
তোমাকে ঘেন্না করেও হারিয়ে দেওয়া যায়
যেভাবে হারিয়ে দিতে গিয়ে আমি নিজেকে হারাতে বসেছি।
এখন আপনারা
শুধু বোকাচোদার মতো বিতর্কে জেগে থাকুন রোজ।
রঙ্গীত মিত্র:
অন্যরকম মানুষ। তিনি আলো প্রেমিক। আলো মানেই নারী। নারী, পরিবেশ এবং সমাজ নিয়ে পাথরে লিখে যান হারিয়ে যাওয়া নদী। এ পর্যন্ত, “রুমালে বিয়ারের গন্ধ”, “ভালোপাগলের আস্তানা” এবং “কলম্বাসের লোডিংস্টোন” এই তিনটি বই ছাড়াও ছড়িয়ে রয়েছে বিভিন্ন লেখা। রঙ্গীতের জন্ম কলকাতায় আর কর্মস্থান প্রত্যন্ত গ্রাম। মৌলবাদ, দালালি এবং হিপক্রেসির বিপরীতে গিয়ে তিনি একটা প্রকাণ্ড স্বপ্ন-যাপন করতে চান যেখানে আছে এবং নেই দুটোই বিদ্যমান। পড়াশুনোর ডিগ্রি ঘেঁটে আপাতত তিনি পরিবেশ এবং সমাজ নিয়ে হারিয়েছেন রাস্তা। অতএব অনেকদিনের নির্জনতা ও রাজনীতি পেরিয়ে, এবার পিট সিগারে মন দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news