সৌম্যজিৎ আচার্য
এখানে কোনও বাধানিষেধ নেই
প্রতি ছাদে মেলা আছে লোক
প্রতিটা জানলায় ঝুলছে তরুণীরা
তুমি চাইলে যাকে ইচ্ছে বেছে নিতে পারো
এ শহরে কোনও বাধানিষেধ নেই
এখানে বাড়ির দালানে বয়স্কদের
গমের মতো শুকতে দিয়েছে কেউ
তাদের কাছে গল্পের জন্য যাও
এ গাছ থেকে অন্য গাছে চলে গেছে তার
সেখানে ঝুলছে ছোট ছোট ছেলেমেয়ে
তাদের পেড়ে ইচ্ছে মতো ভাঁজ কর
সাজিয়ে রাখো আলনায়
চাইলে নদীও নিতে পার
কিংবা নৌকোর ওপর শুকতে দেওয়া উভলিঙ্গ মানুষ
এখানে সুখের পাশে রাংতা মোড়া দুঃখ রাখা আছে…
যাকে ইচ্ছে বেছে নাও
কোথাও কোনও বাধানিষেধ নেই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news