Breaking News
Home / পার্বণী / চালচিত্র …

চালচিত্র …

কোজাগরী:

চালচিত্র …

 

নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ …

পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর ঘাম—
ট্রেনলাইনে ছড়িয়ে ছিটিয়ে পাথুরে অভিসম্পাত, ভাঙা বাদামের খোসা, টাইগার বাম, দেবদারু তেল।

শিরশিরে বাতাসে
মৌন শেফালী, পদ্মবন, গোখরো বিষ, ময়ূরাক্ষী, কাশবন।

মেরুদণ্ড ভেঙে পড়া সেতু …

মা আসছেন।
জরায়ুতে নীল পদধ্বনি …

চালচিত্র মিশে যায়
কাঠামো ডোবে না।

 

পথ …

 

চড়ুইভাতি পর্ব শেষ
টিয়াপাখির দল ফিরে যায়।

আকাশ-সমুদ্র মন্থন।

‘তুমিময় তুমি’ থেকে ‘ভূমিহীন তুমি’-র দূরত্বে মহাজাগতিক অন্বেষণ।

শাশ্বত রাত্রির পথ ধরে হাঁটতে হাঁটতে
শুনশান রাস্তা দীপ্তময় হয়ে ওঠে।

 

কোজাগরী
পেশা: গৃহ শিক্ষকতা
ঠিকানা: মঙ্গলবাড়ি, মালদা
শিক্ষাগত যোগ্যতা: বাংলা অনার্স, এবং বাংলায় এমএ
শখ: আবৃত্তি পাঠ, গান শোনা

Spread the love

Check Also

একাকী বেহালাবাদক

  দেবাশীষ চক্রবর্তী :   একাকী বেহালাবাদক    কিছু কান্নার কোনো শব্দ হয় না। কোনো …

শব্দবাণ

স্নিগ্ধা রায়: শব্দবাণ শব্দবাণটা ভালোই চালাতে পারে ও। ভাবছেন এ যুগে আবার শব্দবাণ কে চালাল? …

বর্ণ কাহিনী 

  সুকৃতি সিকদার : বর্ণ কাহিনী    একে তো উল্টোদিকের সিট তারপর কোণার সিটটা পাইনি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *