Breaking News
Home / পার্বণী

পার্বণী

বাংলায় শক্ত হচ্ছে কুম্ভ মেলার ভবিষ্যত । আজ হলো শাহী স্নান

চ্যানেল হিন্দুস্থান জেলা ডেস্ক: বঙ্গে কুম্ভ। ইতিমধ্যেই হুগলির ত্রিবেণী সঙ্গমে আগামী ১২, ১৩, ১৪ই ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তি তিথিতে দ্বিতীয়বার কুম্ভ মেলা শুরু হয়েছে। এর আগে মেলা উপলক্ষে শিবপুর কুম্ভের মাঠে গত ১’লা জানুয়ারি তে সাধু-সন্তদের দ্বারা ভূমি পূজন সম্পন্ন হয়েছে। ত্রিবেণী কুম্ভের মুখ্য শাহী স্নান উপলক্ষে আজ সকাল থেকে উপচে …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর হাত ধরে ৪৬ তম কলকাতা বইমেলার উদ্বোধন

চ্যানেল হিন্দুস্তান নিউজ ডেস্ক- কলকাতা আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩-এর ৪৬ তম সংস্করণ উদ্বোধন মুখ্যমন্ত্রী হাত ধরে। সোমবার থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মাঠে আয়োজিত হবে, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। প্রতি বছর, কলকাতা বইমেলার একটি ফোকাল থিম থাকে, যার উপর ভিত্তি …

আরও পড়ুন »

জানলা

    সৌরভ বন্দ্যোপাধ্যায়:   জানলা আমি তোমার চোখে ঈর্ষা দেখে নিজের ছায়া মাপি, তোমার হাতে পুণ্যটুকু রেখে অনেক পাপে নিজের কাছেই পাপী। আমি তোমার চোখে মৃত্যু দেখে জীবন বাজি ধরি … বাজি হারা কোন বাজ পাখি হয়ে ভয়ের কাছে ফিরি! আমি রাতের কাছে গল্প জমা রেখে, দিনের আলোয় মুখোশ …

আরও পড়ুন »

একাকী বেহালাবাদক

  দেবাশীষ চক্রবর্তী :   একাকী বেহালাবাদক    কিছু কান্নার কোনো শব্দ হয় না। কোনো কোনো মৃত্যুরও তেমনি নাম নেই। কেন ফুটেছিল ফুল? অকাল বরিষণে বুকে জল তার, তার কোথাও কোনো স্থান হয় না। কিছু কান্না মূল্যহীন তরল। আমার গভীরে এক পূর্ণগ্রাস চাঁদ। আলো নেই, তারারাও ভুলে গেছে সাজাতে আকাশ। …

আরও পড়ুন »

শব্দবাণ

স্নিগ্ধা রায়: শব্দবাণ শব্দবাণটা ভালোই চালাতে পারে ও। ভাবছেন এ যুগে আবার শব্দবাণ কে চালাল? দশরথ আবার এল কোথা থেকে? আরে না, মশাই না। দশরথ নয়, বলছি আমার অর্দ্ধাঙ্গিনীর কথা। কী কুক্ষণেই যে চোখে পড়েছিল। সেই থেকে চোখ কটকট করছে। জলের ঝাপটা দিলেও যাচ্ছে না। কী বললেন– বালি? ধুর মশাই। …

আরও পড়ুন »

বর্ণ কাহিনী 

  সুকৃতি সিকদার : বর্ণ কাহিনী    একে তো উল্টোদিকের সিট তারপর কোণার সিটটা পাইনি। ফলে ট্রেনের চকচকে ধাতুর পাটাতনে পড়া রোদ লাফিয়ে আমার চোখের ডান দিকে লাগছে। রোদ বরাবরই আমার মনঃসংযোগে ব‍্যাঘাত ঘটায়। খানিকটা ‘শ’-র মতো। বাবার চাকরির সুবাদে ক্লাস থ্রির বয়সে ওঠার পর আমাকে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা …

আরও পড়ুন »

স্বভাব

  তাপসী বোস মিত্র : স্বভাব তোমাদের বারেক উপস্থিতি! ধন্য হওয়ার বন্য স্বভাব প্রেমের রীতিনীতি। তোমাদের মুগ্ধ হবার ছল! রত্তি ভরে সত্যি ভেবে বিছিয়েছে আঁচল। তোমাদের নতুন নামে ডাক! এই তো সেরা অস্ত্র জান, নিজের কাছেই থাক। তোমাদের দিগ্বিদিকে মন! হাতড়ে বেড়ায় খুশির খোঁজে হারায় আপনজন। তোমাদের সহজ সাজা মুখ! …

আরও পড়ুন »

পাহাড় মন আর উন্নয়ন

      কৃষাণু নস্কর :   পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে রাস্তা হচ্ছে। ট্রলার, ক্রেন ধুলোয় কেমন ঝাপসা পাহাড়। পিরিত করে নাম ধরে ছিল টুসি। কখনো ফুল আবার কখনো টুস। হাইওয়ে ব্রিজ ফাস্ট ট্রাক শুধু, ধুলোয় ধুলোয় কেমন ফ্যাকাসে পাহাড়। হিজলের মেলায় ঠায় দাঁড়িয়ে ছিলাম। সাঁঝ …

আরও পড়ুন »

পুজোয় বেড়াতে যাওয়া নিয়ে কিছু কথা

 দেবব্রত কর বিশ্বাস:   পুজোয় বেড়াতে যাওয়া নিয়ে কিছু কথা   “পুজোর সময় বাড়ি ছেড়ে কোথাও চলে যাওয়ার কোনো মানেই হয় না।” ছোটো থেকেই এমনটা মনে হত আমার। কী সুন্দর ফুরফুর করে হাওয়া, শরতের ওই বিশেষ প্রাণবন্ত রঙে। পুজো-পুজো গন্ধে ভেসে থাকে মনের সমস্ত উঠোন। তাই একটা বয়স অবধি আর …

আরও পড়ুন »

চালচিত্র …

কোজাগরী: চালচিত্র …   নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর ঘাম— ট্রেনলাইনে ছড়িয়ে ছিটিয়ে পাথুরে অভিসম্পাত, ভাঙা বাদামের খোসা, টাইগার বাম, দেবদারু তেল। শিরশিরে বাতাসে মৌন শেফালী, পদ্মবন, গোখরো বিষ, ময়ূরাক্ষী, কাশবন। মেরুদণ্ড ভেঙে পড়া সেতু … মা আসছেন। জরায়ুতে নীল পদধ্বনি … চালচিত্র মিশে …

আরও পড়ুন »

আমার মৃত্যুর জন্যে …

  রঙ্গীত মিত্র :   আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক চর্চা করে যাচ্ছে। অন্ধকারে লুকিয়ে থাকা সব নেগেটিভ কাল্ট, প্যারা-সাইকোলজিকে আপনি মানতে চাননি। আপনি মানেন না আমার দৈব-ক্ষমতা। স্যার, আমি দেখতে পাই। স্বপ্নে দেখতে পাই। কুকুরের মতো নেগেটিভিটি। আপনাদের বিজ্ঞান আমাদের কখনো বাফামেট কিম্বা কুরোকামি …

আরও পড়ুন »

পাল তুলেছি …

  রঙ্গীত মিত্র: পাল তুলেছি … উৎসর্গ: সুন্দরবনের মানুষদের জন্যে আমার আর তোমার মধ্যে কালিন্দী নদী বিএসএফ জানে না। আপনার হোয়াটসঅ্যাপ জানায় কতটা বেড়েছে বিপন্নতা। আপনার হোয়াটসঅ্যাপ জানায় চিন, পাকিস্তান। এই জঙ্গল, এই রাত জাগা, কাদা লাগা চাঁদ পরিযায়ী পাখিরাও আসে না। লকডাউন বলে আমারও আর যাওয়া হয়নি তামিলনাড়ু। কাঁকড়া, …

আরও পড়ুন »

ইমাকুলেট কনসেপশন

ইমাকুলেট কনসেপশন     সুরজিৎ চক্রবর্তী :   বাংলা ভাষায় এমন এক একটা শব্দ হয় যার উচ্চারণ তোমায় কথায় কথায় রোমান্টিক করে দেবে, আঁজলা তেমনি একটি শব্দ l কলকাতা শহরে চাপকল তেমন একটা দেখি না, হয়তো অনেক জায়গায় আছে কিন্তু আমার চোখে পড়ে না, শহরতলীতে কিন্তু আজও বহু জায়গায় সহজেই …

আরও পড়ুন »

লাল ডায়রি, দেবক বন্দ্যোপাধ্যায়ের গল্প

 দেবক বন্দ্যোপাধ্যায় লাল ডায়রি  অফিসে পৌঁছে রিসেপসনে রোজই খানিকটা সময় কাটায় মেঘ। রিসেপসনিস্ট রায়না, ওর সঙ্গে গল্প করে। রায়না মেয়েটি সুন্দরী। এক ধরনের পবিত্র সৌন্দর্য আছে ওর চেহারায়। মেঘ যা করে, সেটাকে গল্প না বলে ফ্লার্টও বলা যায়। রায়না বিষয়টা ভালোই বোঝে। তবে ও জানে, মেঘের ওই পর্যন্তই। এমনিতে সে …

আরও পড়ুন »

পুরাণ আলোকে বাহন ও দেবী, পার্থসারথি পাণ্ডার গদ্য

 পার্থসারথি পাণ্ডা পুরাণ আলোকে বাহন ও দেবী মৎস্য পুরানের একটি কাহিনিতে রয়েছে উমার গৌরী হয়ে ওঠার কথা। সেখানে বলা হয়েছে, সতী দেহত্যাগ করে হিমালয়ের মেয়ে হয়ে তো জন্মালেন, কিন্তু তাঁর গায়ের রঙ হল ঘোর কালো। নাম হল, উমা। উমা অনেক তপস্যা করে শিবকে তুষ্ট করে তাঁকে স্বামী হিসেবে পেলেন। নিজে …

আরও পড়ুন »

দীর্ঘ কবিতা, কিশোর ঘোষ

 কিশোর ঘোষ   নীল পরির গল্প কিছু গুহ্যকথা, এলোমেলো… কতো দুপুরের বাথরুমে ফোটা ফোটা মাফিয়া-স্নানের চিহ্ন পড়ে আছে… লাজুক অন্তর্যামীর ফসলে ভরা, সে অন্য জগৎ সেই অতৃপ্ত-পৃথিবীর আত্মা দেখেছি আমি আধমরা রাত্রির নদীর চরে— মানুষের অসমাপ্ত প্রতিলিপি পোড়াচ্ছে আরেক মানুষ! এসো, মন দিয়ে সেই ইতিহাস খুঁড়ি বেদনার সঙ্গে চেতনার অস্থি-কঙ্কালের …

আরও পড়ুন »