Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / অরুণাভ রাহারায়-এর কবিতা

অরুণাভ রাহারায়-এর কবিতা

 অরুণাভ রাহারায়

 

উড়ান

সে জানে রাত্রির গুহা, স্রোতের তপস্যা
জল ছাড়া কেউ বুঝি হাসি হতে পারে!
সে কেবল বইতে জানে, জেগে ওঠে চরে।
বৃষ্টির আবহ তাকে ধাতু জ্বেলে দেয়

নদীতে বিষণ্ণ ভাসে মাছের করোটি
এই রাতে ভালো নয় কাদের চরিত্র?
কাদের কাদের সঙ্গে সন্ধ্যার সাঁতার?
খুব বেশি দূরে নয় পাথরের গুহা

আমি শুধু স্রোত ঠেলে পৌঁছেছি বেহাগে
দুরূহ মুদ্রা ছাড়া আর কিছু নেই
এইটুকু সকাতরে মেনেই নিয়েছি
আলো ফেলে, ডানা ভুলে, উড়ে যাও কেন?

Spread the love

Check Also

পাহাড় মন আর উন্নয়ন

      কৃষাণু নস্কর :   পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে …

চালচিত্র …

কোজাগরী: চালচিত্র …   নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর …

আমার মৃত্যুর জন্যে …

  রঙ্গীত মিত্র :   আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *