Breaking News
Home / TRENDING (page 747)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

জঙ্গি খোঁজে পুলওয়ামায় জোর তল্লাশি

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকাল থেকে সন্ত্রাসবাদীদের খোঁজে পুলওয়ামায় শুরু হয়েছে জোর তল্লাশি৷ উল্লেখ্য, শুক্রবারই জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন তিন পুলিশকর্মী৷ এর মধ্যে নিরাপত্তাবাহিনী খবর পায় যে পুলওয়ামা ও সোপিয়ানের গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কিছু জঙ্গি৷ এরপরই শনিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান শুরু হয়৷ ইতিমধ্যেই স্থানীয় …

আরও পড়ুন »

টালার পাইপে ফাটাল, সারাতে জলহীন শহরের বিস্তীর্ণ অংশ

নিজস্ব সংবাদদাতা টালার পাইপে ফাটাল, সারাতে সকাল থেকে জল সরবরাহ বন্ধ কলকাতার বিভিন্ন অংশে। সূত্রের খবর, টালা ট্যাঙ্ক থেকে চারটি জোনে ভাগ হয়ে জল সরবরাহের পাইপ লাইনগুলি শহরে ছড়িয়ে পড়েছে৷ এর মধ্যে ৭২ ইঞ্চির একটি পাইপ লাইনে ফাটল ধরা পড়েছে৷ চিৎপুর রেল ইয়ার্ডের কাছে ওই ফাটল থেকে ক্রমাগত জল বের …

আরও পড়ুন »

রাজ্যের পুনর্বাসন বাগরি-র ব্যবসায়ীদের!

নিজস্ব সংবাদদাতাঃ বাগরি মার্কেটের বৈধ ব‍্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যতদিন না অগ্নিকাণ্ডের রেশ কাটিয়ে আবার  চালু হচ্ছে বাজার ততদিন পর্যন্ত ওই মার্কেটের বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পুজোর আগে ব্যবসায়ীরা যাতে আর্থিক সংকটের মধ্যে না পড়েন তাই এই …

আরও পড়ুন »

পুলিশের ময়না তদন্তে অখুশি, সিবিআই তদন্তের দাবি মৃত রাজেশের পরিবারের

নিজস্ব সংবাদদাতাঃ ইসলামপুরঃ মৃত রাজেশ সরকারের ময়না তদন্তে অখুশি পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, গভীর রাতে মৃতদেহ পরিবারের লোকদের অনুপস্থিতিতে ময়না তদন্ত করেছে পুলিশ। পুলিশ কিছু জিনিস লুকোনোর চেষ্টা করছে বলে পরিবারের দাবি। রাজ্য পুলিশের ওপর বিশ্বাস রাখতে পারছেন না তারা। তাই অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতদের পরিবার ও গ্রামবাসীরা। …

আরও পড়ুন »

রাজ্য কংগ্রেসে লিফট বিতর্ক! সভাপতির ঘরে বসা হল না সোমেনের

নিজস্ব সংবাদদাতাঃ প্রদেশ কংগ্রেস দফতরে লিফট বিতর্ক! ২০ বছর পর সভাপতি হয়ে প্রদেশ কংগ্রেস দফতরে প্রবেশ করে একতলা থেকেই ফিরে আসতে হল  রাজ্য কংগ্রেসের বর্ষীয়ান এই নেতাকে। প্রশ্ন হল কেন? কেন ওপরে উঠতে পারলেন না সোমেন? বসতে পারলেন না সভাপতির ঘরে? সভাপতির আসনে? কারনটি কিঞ্চিত বেয়াড়া হলেও বাস্তব। রাজ্য অাপিসের …

আরও পড়ুন »

ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়ায় ডিএসও-র কালা দিবস   

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে এবং  দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিতে সরব ছাত্র সংগঠন ডিএসও। অল ইন্ডিয়া ডিএসও-এর আহ্বানে আজ গোটা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতেও কালা দিবস পালিত হল। শুক্রবার পুরুলিয়া জেলা সদর শহর, রঘুনাথপুর মহকুমা শহর,  পাড়া সহ বিভিন্ন ব্লকে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ছাত্র সংগঠনের জেলা সভাপতি বিকাশরঞ্জন কুমার, কোষাধ্যক্ষ জিতেন্দ্রনাথ মাহাতো, জেলা নেতৃত্ব ছাড়াও এসইউসিআই-এর …

আরও পড়ুন »

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ভাঙার কাজ, মাথায় চাঙড় পড়ে মৃত পথচারী

নিজস্ব সংবাদদাতাঃ মাথায় চাঙড় ভেঙে মৃত পথচারী। উত্তরপাড়ার সরোজ মুখার্জি স্ট্রিট এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে একটি  বহুতল ভাঙার কাজ চলছিল বৃহস্পতিবার। বিকালের দিকে ওই বহুতলের একাংশ ভেঙে পড়ে রাস্তায়। রাস্তা দিয়ে সেই সময় যাচ্ছিলেন এক সাইকেল আরোহী, তার মাথায় চাঙড়টি পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় আরও একজন আহত …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর চোখে কি প্লাস পাওয়ার! কাছের বস্তু দেখতে পান না, দুরের জিনিস ঠাহর হয়

গৌতম বসুঃ সুদূর ইতালিতে থেকেও মুখ্যমন্ত্রী ইসলামপুরের আরএসএস যোগ বুঝতে পারেন কিন্তু শহরে থেকেও মাঝেরহাট ব্রিজের খবর রাখেন না! বাগরি মার্কেটের নিয়ম ভঙ্গের কথা জানতে পারেন না! এ বড়ই অদ্ভুত! আচ্ছা, ইতালি তো বললাম, কিন্তু মুখ্যমন্ত্রী এখন ঠিক কোথায়? জার্মানি না ইতালি! বোধ হয় ইতালি! যাক গে, আমরা আদার ব্যাপারি, …

আরও পড়ুন »

কংগ্রেস-তৃণমূল জোট কী তাহলে শিকেয়! সোমেন সভাপতি হওয়ায় উঠল প্রশ্ন

সঞ্জয় সরকার : ৭৬ বছর বয়সী সোমেন্দ্র নাথ মিত্রকে ফিরিয়ে আনা হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে। দীর্ঘ ২০ বছর পর আবার। সরিয়ে দেওয়া হল ২০১৪, ফেব্রুয়ারি থেকে প্রদেশ সভাপতি পদে থাকা অধীর চৌধুরী কে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল প্রদেশ কংগ্রেসে। এর আগে ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত …

আরও পড়ুন »

ছোড় দা’ই আবার রাজ্য কংগ্রেসের বড় দা

নিজস্ব প্রতিনিধি : আবার সোমেন মিত্র। দীর্ঘ বিরতির পর আবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ফিরে এলেন সোমেন মিত্র। নয়াদিল্লি থেকে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর এই লিখিত ঘোষণার পরেই রাজ্য কংগ্রেসে অধীর জমানার অবসান হল। সোমেন সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে একটি প্রশ্ন মাথা তুলেছে। মমতার সঙ্গে ভবিষ্যতে কেমন রসায়ন …

আরও পড়ুন »

ইসলামপুর: রাজ্য জুড়ে মোমবাতি মিছিলের ডাক অধীরের

নিজস্ব সংবাদদাতা : ইসলামপুরে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার আঁচ ছড়িয়ে পড়ছে রাজ্যজুড়ে। ইসলামপুরে মৃত ছাত্র রাজেশ সরকারের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মোমবাতি মিছিলের ডাক দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পুলিশের গুলিতে ২ ছাত্রের মৃত্যুর তীব্র নিন্দা করে জেলায় জেলায় মিছিলের ডাক দেন তিনি। এদিকে, ইসলামপুরের ঘটনায় কালা …

আরও পড়ুন »

শোপিয়ানে ৩ এসপিওকে অপহরণ করে হত্যা করল জঙ্গিরা

নিজস্ব সংবাদদাতা পাকিস্তানি সেনার হাতে বিএসএফ জওয়ানের খুনের ঘটনার আঁচ না কমতেই জঙ্গিরা শোপিয়ান থেকে ৩ স্পেশাল পুলিশ অফিসারদের হত্যা করল জঙ্গিরা। শুক্রবার সকালে কুলদীপ এবং ফিরদৌস নামের ২ অফিসারের দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হয় কনস্টেবল নিসারের দেহও। বৃহস্পতিবার রাতে ৩ পুলিশকর্মী ও এক পুলিশ অফিসারের ভাইকে অপহরণ করে জঙ্গিরা। পরে …

আরও পড়ুন »

ইসলামপুরে আহত আরও এক ছাত্রের মৃত্যু, এলাকায় উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট স্কুলে পুলিশের গুলিতে আহত আরও এক ছাত্রের মৃত্যু হল শুক্রবার সকালে। নিহত ছাত্রের নাম তাপস বর্মণ (১৬) । এই নিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল দুই ছাত্রের। বৃহস্পতিবার বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় তাপস। তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় উত্তরবঙ্গ …

আরও পড়ুন »

মেদিনীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা দোকানে, আহত বহু

নিজস্ব সংবাদদাতা শুক্রবার সকালে মেদিনীপুর থেকে মায়াপুরগামী একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। জানা গিয়েছে, মোট ৬৫ জন যাত্রী নিয়ে ভোর সাড়ে ৫টায় বাসটি ঘাটাল থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কালনা স্টেশন সংলগ্ন এসকেটিটি মোড়ে বাসটি একটি ডিসিএম গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি …

আরও পড়ুন »

বিএসএফ জওয়ান খুনের ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব দিতে চায় সেনা

নিজস্ব সংবাদদাতা জম্মু কাশ্মীরে টহলরত বিএসএফ জওয়ানকে অপহরণ করে খুন এবং দেহ ক্ষতবিক্ষত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত। এই ধরনের আচরণ বর্বরোচিত এবং সমস্ত আন্তর্জাতিক নিয়মের বিরোধী বলে মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীমান্তে পাক রেঞ্জার্সদের এধরনের আচরণের জবাব …

আরও পড়ুন »

ওড়িশায় নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

নিজস্ব সংবাদদাতা বঙ্গোপসাগরে ঘণিভূত ঘূর্ণিঝড় শুক্রবার ভোরে ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ে। তবে ঝড়ের শক্তি কমে গিয়ে এখন তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে ওড়িশার গজপতি, গঞ্জম, কোরাপুট, পুরী, কালাহান্ডি, মলকনগিরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব …

আরও পড়ুন »