নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানি সেনার হাতে বিএসএফ জওয়ানের খুনের ঘটনার আঁচ না কমতেই জঙ্গিরা শোপিয়ান থেকে ৩ স্পেশাল পুলিশ অফিসারদের হত্যা করল জঙ্গিরা। শুক্রবার সকালে কুলদীপ এবং ফিরদৌস নামের ২ অফিসারের দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হয় কনস্টেবল নিসারের দেহও। বৃহস্পতিবার রাতে ৩ পুলিশকর্মী ও এক পুলিশ অফিসারের ভাইকে অপহরণ করে জঙ্গিরা। পরে অবশ্য জঙ্গিরা অফিসারের ভাইকে ছেড়ে দেয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই অপহরণের দায় স্বীকার করেনি। তবে কয়েকদিন আগেই হিজবুল মুজাহিদীনের তরফে জম্মু কাশ্মীরের স্পেশাল পুলিশ অফিসারদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে পদত্যাগ করার হুমকি দিয়েছিল। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে বার বার পুলিশকর্মী এবং জওয়ানদের লক্ষ্য করে সন্ত্রাস চালাচ্ছে জঙ্গিরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news