নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার সকাল থেকে সন্ত্রাসবাদীদের খোঁজে পুলওয়ামায় শুরু হয়েছে জোর তল্লাশি৷ উল্লেখ্য, শুক্রবারই জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন তিন পুলিশকর্মী৷ এর মধ্যে নিরাপত্তাবাহিনী খবর পায় যে পুলওয়ামা ও সোপিয়ানের গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কিছু জঙ্গি৷ এরপরই শনিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান শুরু হয়৷
ইতিমধ্যেই স্থানীয় আটটি গ্রামকে ঘিরে ফেলা হয়েছে৷ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে৷ এলাকায় প্রশাসনের তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷
বৃহস্পতিবার রাতে কাশ্মীরের সোপিয়ানের কাপরান এলাকা থেকে চার স্পেশাল পুলিশকর্মীকে জঙ্গিরা অপহরণ করে৷ শুক্রবার সকালে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়৷ নিহতদের মধ্যে দু’জন এসপিও, একজন কনস্টেবল৷ অপহৃত আরেক এসপিও’র এখনও অবধি খোঁজ মেলেনি৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news