Breaking News
Home / TRENDING / রাজ্য কংগ্রেসে লিফট বিতর্ক! সভাপতির ঘরে বসা হল না সোমেনের

রাজ্য কংগ্রেসে লিফট বিতর্ক! সভাপতির ঘরে বসা হল না সোমেনের

নিজস্ব সংবাদদাতাঃ

প্রদেশ কংগ্রেস দফতরে লিফট বিতর্ক! ২০ বছর পর সভাপতি হয়ে প্রদেশ কংগ্রেস দফতরে প্রবেশ করে একতলা থেকেই ফিরে আসতে হল  রাজ্য কংগ্রেসের বর্ষীয়ান এই নেতাকে। প্রশ্ন হল কেন? কেন ওপরে উঠতে পারলেন না সোমেন? বসতে পারলেন না সভাপতির ঘরে? সভাপতির আসনে? কারনটি কিঞ্চিত বেয়াড়া হলেও বাস্তব। রাজ্য অাপিসের লিফট বন্ধ। আর এই বন্ধ লিফট নিয়েই যত বিতর্ক! কেউ বলছে লিফট বিকল, সারাতে হবে। আর কেউ বলছে, বিকল নয় অন্য গল্প আছে। গল্পটি কি? অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন যাঁরা তাঁর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন তাঁদেরই কেউ কেউ বলছেন উল্টো কথা। তাঁদের বক্তব্য, লিফট বিকল হয়ে বন্ধ হয়নি বরং বন্ধ করে রাখা হয়েছে। আর এই কর্মটি যিনি করেছেন তিনি অধীরেরই অতি ঘনিষ্ঠ কেউ। লিফটে চড়ে ‘যে কেউ’ যাতে তিন তলায় বা ছ’তলায় উঠতে না পারে সেই জন্যেই তিনি এমন কার্য করেছেন। এই ‘অতি ঘনিষ্ঠ’ সম্পর্কে শোনা যায় তিনি নাকি আগেও এমন অনেক কাণ্ড করেছেন যার ফলে দলের অনেক নেতা অসম্মানিত হয়ে অধীরের সঙ্গ ছেড়েছেন বা দলও ছেড়েছেন। তিনি কংগ্রেসের কেউ না তবে অধীরের তিনি অতি ঘনিষ্ঠ! এই পরিচয় কাজে লাগিয়েই নাকি তিনি দলের মধ্যে অনধিকার চর্চা করেছেন এতদিন।
যদিও কংগ্রেসের রাজ্য দফতর কংগ্রেসের সম্পত্তি নয়। এটি বিধান মেমোরিয়ান ট্রাস্টের সম্পত্তি, যার কর্ণধার সোমেন মিত্র। সেই দিক থেকে দেখলে লিফট বন্ধ করে ট্রাস্টের সদস্যদের তাদের দফতরে যেতে অসুবিধা সৃষ্টি করার অধিকার কারও নেই।
সে যাই হোক লিফট বিকল হয়ে বন্ধ নাকি বন্ধ করে রেখে চাবি নিয়ে চলে গেছেন কেউ, এই প্রশ্নের মধ্যে আটকা পড়ে কুড়ি বছর পেরিয়ে সভাপতি হয়ে প্রথম দিন সভাপতির ঘরেই যেতে পারলেন না এই ইমারত নির্মানে যিনি উদ্যোগী হয়ে ছিলেন, সেই সোমেন মিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *