নিজস্ব সংবাদদাতা তিন তালাক অর্ডিনান্সে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই অর্ডিনান্সে অনুমোদন দিল মন্ত্রিসভা। এদিন রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক সম্মেলনে বলেন, কংগ্রেস ভোটব্যাঙ্ক আটকাতেই তিন তালাক বিলে সমর্থন দেয়নি। তাঁর অভিযোগ ভোটের রাজনীতি করতেই মহিলা হওয়া সত্তেও এই বিলে সমর্থন দেননি সনিয়া গাঁধী । প্রসঙ্গত, এখনও …
আরও পড়ুন »‘অন-অফ’ সম্পর্কই অবসাদের কারণ, কেন জেনে নিন
নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি বার বার ফিরে আসেন ভাঙা সম্পর্কে? আপনি কি অবসাদগ্রস্থ? সেটাই স্বাভাবিক। কারণ দুই ঘটনার যোগসূত্র গভীর। কারণ বার বার সম্পর্ক ভাঙা এবং ফিরে আসা মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমনটাই জানাচ্ছেন গবেষকেরা। ইউনিভার্সিটি অব মিসৌরি, কলম্বিয়ার একদল চিকিৎসক বিস্তারিত গবেষণার পর জানাচ্ছেন যে সম্পর্ক ভাঙা স্বাভাবিক ঘটনা। …
আরও পড়ুন »দিল্লিতে ম্যানহোলে মৃত শ্রমিকের পাশে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতা দিল্লির ডাবড়িতে ম্যানহোল পরিস্কার করতে গিয়ে মৃত শ্রমিক অনিলের পরিবারের পাশে দাঁড়াল ট্যুইটারাত্তি। অনিলের শেষকৃত্য, তার বাচ্চাদের পড়াশোনার জন্য ২৪ লক্ষ টাকা তোলে ট্যুইটার পরিবার । প্রসঙ্গত, গত এক সপ্তাহে দিল্লির দুটি জায়গায় ম্যানহোল পরিস্কার করতে গিয়ে ৪জনের মৃত্যু হয়েছে। প্রতি ক্ষেত্রেই শ্রমিকদের প্রশিক্ষণ ছাড়া ম্যানহোলে নামানো হয়েছিল …
আরও পড়ুন »হাওয়ালা মামলায় দিল্লি ও মুম্বইয়ে ইডির তল্লাশি
নিজস্ব সংবাদদাতা ৭০০ কোটির হাওয়ালা মামলায় দিল্লি ও মুম্বইয়ের ১১টি জায়গায় তল্লাশি চালালো ইডি। দুবাইয়ের ব্যবসায়ী পঙ্কজ কপুর ও তাঁর সহযোগীদের হাওয়ালা মামলায় জড়িত থাকার সন্দেহে এই তল্লাশি বলে জানা গিয়েছে। কপুরের ভারতীয় গয়নার কোম্পানী রাধিকা জেমস প্রাইভেট লিমিটেডেও তল্লাশি চালায় গোয়েন্দারা। এছাড়াও কপুরকে ভুয়ো সংস্থা গড়তে সাহায্যকারী দুই চার্টার্ড …
আরও পড়ুন »ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে খুনের ছক কষছে মায়ানমারের মাদক পাচারকারিরা
নিজস্ব সংবাদদাতা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে খুনের ষড়যন্ত্র করছে মায়ানমারের ড্রাগ মাফিয়ারা। এমনই অভিযোগ করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, এই বিষয়ে সম্প্রতি মায়ানমারের রাজধানী নায়পিদহতে মিটিং করে বলে গোপন সূত্রে খবর । বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ত্রিপুরার স্বরাষ্ট্র মন্ত্রীকে জানানো হয়েছে । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদ …
আরও পড়ুন »আবারও আগুন বাগরির চারতলায়
নিজস্ব সংবাদদাতা কিছুতেই আয়ত্তে আসছে না বাগরি মার্কেটের আগুন। মঙ্গলবার মধ্যরাতে বাজারের চারতলায় ফের আগুনের লেলিহান শিখা দেখা যায়। পুরসভার যন্ত্রচালিত মইয়ের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এখনও বাজারের চারতলা থেকে ধোয়াঁ বেরোচ্ছে। এদিকে, বাগরি বাজারের বহুতলের দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় সাবধানে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে হচ্ছে দমকলকে। (দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন »বিরক্ত করলে পা ভেঙে দেব, মঞ্চ থেকে হুমকি বাবুলের
নিজস্ব সংবাদদাতা ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। মঙ্গলবার আসানসোলে এক সভায় গিয়ে বাবুল এক দর্শকের ‘ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি দেন। জানা গিয়েছে, আসানসোলে একটি হুইল চেয়ার বন্টন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বারবার হাঁটাহাঁটি করেছিলেন ওই ব্যক্তি। তখনই বিরক্ত বাবুল ওই ব্যক্তিকে ‘পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেওয়ার’ হুমকি …
আরও পড়ুন »রামগড় থেকে নিখোঁজ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা জম্মু কাশ্মীরের রামগড় সেক্টরে এক বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার করল সেনা। মঙ্গলবার সিজ ফায়ার উলঙ্ঘন করে পাকিস্তান। সেসময় গুলির লড়াইয়ের পর এক ভারতীয় জওয়ান নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার রাতে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয় । প্রাথমিক তদন্তের পর অনুমান, ওই জওয়ানকে হত্যা করা হয়েছে। তবে এখনও কোনও …
আরও পড়ুন »বিরোধী শূণ্য পঞ্চায়েত চায় তৃণমূল, তাই এত গোলমাল : দিলীপ
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা: আমডাঙায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধীশূন্য পঞ্চায়েত গড়তে চাইছে তৃণমূল। তাই এতো গণ্ডগোল চারিদিকে। মঙ্গলবার উত্তর ২৪ পরগণার আমডাঙার মারিচা পঞ্চায়েত অফিসের পাশের একটিভবনে দলের সাংগঠনিক সভায় একথা বলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।সেখানে তিনি পুলিশকেও একহাত নেন।গত ২৮ অগাস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের আগের রাতে আমডাঙার বইছগাছিতে তৃণমূল-সিপিএমের রাজনৈতিক সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। তারপর থেকে আমডাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।আমডাঙার মারিচা পঞ্চায়েতে বোর্ড গঠনের সম্ভাবনার জায়গায় থাকলেও সংঘর্ষ নিয়ে বিজেপি নীরবই ছিল। এদিন আমডাঙায়দলের সাংগঠনিক সভায় মৌনতা ভাঙলেও স্বমেজাজে ছিলেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, এখানে আমাদের সংগঠন শক্তিশালী নয়। তবে মারিচায় আমরা পঞ্চায়েত গড়ব। গত ১৬সেপ্টেম্বর আমডাঙার মাধবপুরের সভায়রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসর্বদলীয় বৈঠকে শান্তি ফেরানোর কথা বলেছিলেন। দিলীপ অবশ্য এদিন তাখারিজ করে দিয়ে বলেছেন, সর্বদলীয় সভা করে কোনও লাভ হবে না।বিজেপির দুই নেতার গ্রেফতার প্রসঙ্গে দিলীপের বক্তব্য, পুলিশ তাঁদের ফাঁসিয়েছে।
আরও পড়ুন »আমডাঙা কাণ্ডে ধৃত সিপিএম নেতার জেল হেফাজতের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা: আমডাঙ্গা কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা জাকিরবুল্লুককে গ্রেফতার করল পুলিশ। শনিবার তাকে রাজস্থানের আজমের শরিফ থেকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট রাতে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকা। শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ হারান তিন তৃণমূল কর্মী ও এক সিপিএমকর্মী আহত হন কমপক্ষে ১৬ থেকে ১৭জন। এই হিংসাত্মক ঘটনার তদন্তে নেমে জাকির বুল্লুকের নাম সামনে আসে। তার খোঁজে তল্লাশি শুরু হয়। মঙ্গলবার আমডাঙ্গা কান্ডে ধৃত জাকিরবুল্লুকে বারাসাত এ সি জি এম আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিন বারাসাত আদালতে জাকিরকে আনার সময় করা নিরাপত্তার জন্য র্যাফ মোতায়ন করেপুলিশ। তারই মাঝে জাকিরকে নিয়ে আসাও যাওয়ার সময় বিক্ষোভ দেখায় তারঅনুগামীরা।
আরও পড়ুন »পাহাড়ে সিঁদুরে মেঘ, ফের গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টার
নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পং: নতুন করে অশান্তির কালো মেঘ ঘনাতে শুরু করল পাহাড়ে! ফের গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে পোস্টার পড়ল পাহাড়ে। আর এই পোস্টারকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল দার্জিলিং-এ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে কেউ বা কারা …
আরও পড়ুন »শোভনের জরুরি বৈঠকে সিদ্ধান্ত, ট্রেড লাইসেন্সে আর সুপারিশ নয়
নিজস্ব সংবাদদাতাঃ বাগরি মার্কেট কাণ্ডের পর বহুতল বাজারগুলির ক্ষেত্রে কড়া হচ্ছে কলকাতা পুরসভা। মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক ডাকা হল মেয়র পারিষদদের। মেয়র সহ সব মেয়র পারিষদ ও ডিজিদের উপস্থিতিতে বৈঠক হয় মঙ্গলবার। শহরের বহুতল বাজারগুলি নিয়ে কড়া সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেল এদিন। আজ সিদ্ধান্ত হয়, এবার থেকে বহুতল …
আরও পড়ুন »তরুণ কবির প্রথম গদ্যগ্রন্থ, প্রকাশ করলেন সুবোধ সরকার
নিজস্ব সংবাদদাতা: তাঁর গদ্যগুলি ফেলে আসা সময়ের ‘গুরুত্বহীন’ ইতিহাসকে গুরুত্ব দিয়েছে। যেমন একটি প্রবন্ধের নাম ‘প্রয়াত মফসসল’। ১৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে প্রকাশিত হল কিশোর ঘোষের প্রথম গদ্য সংকলন ‘স্বপ্নাদেশ থেকে স্বপ্নদোষ অবধি’। কিশোর যদিও শূন্য দশকের অন্যতম পরিচিত কবি তথাপি সে গদ্যকার হিসবেও সুপরিচিত। শনিবার কিশোরের নতুন গ্রন্থের …
আরও পড়ুন »সংস্কার হবে ফারাক্কা, আপাতত ভারী যান চলাচল নিষিদ্ধ
নিজস্ব সংবাদদাতাঃ এবার ফারাক্কা ব্রিজে ভারী যান চলাচল নিষিদ্ধ হল। মাঝেরহাট কাণ্ডের জের-এ একের পর এক ব্রিজের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রচার মাধ্যমে উঠে আসছে অধিকাংশ ব্রিজের আশঙ্কাজনক অবস্থা। সেই তালিকায় ফারাক্কা ব্রিজও পড়ে গেল। পরিস্থিতি বিচার করে এবার ফরাক্কা ব্রিজের সংস্কারের কাজে হাত দিচ্ছে রাজ্য। অক্টোবর মাস থেকেই …
আরও পড়ুন »দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ বিজেপির
নিজস্ব সংবাদদাতাঃ কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা বিজেপি। এদিন বিজেপি জেলা কার্যালয় থেকে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক ১৫মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। অবরোধের ফলে ৩৪ নম্বর জাতীয় …
আরও পড়ুন »মাঝেরহাট কাণ্ডের জের, রাজ্যের ১৪০০ ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা
নিজস্ব সংবাদদাতাঃ মাঝেরহাট কাণ্ডের জের, এবার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশিকা দেওয়া হল পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের। পূর্ত দপ্তরের হাতে থাকা ব্রিজগুলির মধ্যে ‘ক্ষতিগ্রস্ত’ ও ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’ ব্রিজের তালিকা তৈরি করে ২৮ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের। হেড অফিসে জমা দিতে হবে এই তালিকা। সেই সঙ্গে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news