Breaking News
Home / TRENDING / ইসলামপুরে আহত আরও এক ছাত্রের মৃত্যু, এলাকায় উত্তেজনা

ইসলামপুরে আহত আরও এক ছাত্রের মৃত্যু, এলাকায় উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:

উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট স্কুলে পুলিশের গুলিতে আহত আরও এক ছাত্রের মৃত্যু হল শুক্রবার সকালে। নিহত ছাত্রের নাম তাপস বর্মণ (১৬) । এই নিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল দুই ছাত্রের। বৃহস্পতিবার বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় তাপস। তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন রাতেই তার অস্ত্র প্রচার করে চিকিৎসকেরা। তবে শেষ রক্ষা হয় নি, শুক্রবার ভোরে মৃত্যু হয় তাপসের।
এলাকায় এখনও তীব্র উত্তেজনা রয়েছে। পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু নিয়ে তীব্র ধিক্কার ও নিন্দার প্রতিক্রিয়া শিক্ষক ও বিশিষ্ট জনদের মহলের। উল্লেখ্য, বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে উর্দু ও সংস্কৃত মাধ্যমের নব নিযুক্ত শিক্ষকদের কাজে যোগ দিতে বাধা দেয় স্কুলের ছাত্রছাত্রীরা। বাংলা মাধ্যমের শিক্ষকের দাবিতে বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা । ইসলামপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে ছাত্রছাত্রীরা। অভিযোগ পুলিশ ছাত্র বিক্ষোভের প্রতিরোধে গুলিও চালায়। পুলিশের গুলিতে রাজেশ সরকার নামে এক প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়। আহত হয় আরও বেশ কয়েকজন ছাত্র ও গ্রামের বাসিন্দা। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে আজ দুপুরে ময়নাতদন্তের পর তাপসের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *