নিজস্ব সংবাদদাতা
টালার পাইপে ফাটাল, সারাতে সকাল থেকে জল সরবরাহ বন্ধ কলকাতার বিভিন্ন অংশে। সূত্রের খবর, টালা ট্যাঙ্ক থেকে চারটি জোনে ভাগ হয়ে জল সরবরাহের পাইপ লাইনগুলি শহরে ছড়িয়ে পড়েছে৷ এর মধ্যে ৭২ ইঞ্চির একটি পাইপ লাইনে ফাটল ধরা পড়েছে৷ চিৎপুর রেল ইয়ার্ডের কাছে ওই ফাটল থেকে ক্রমাগত জল বের হচ্ছে৷ শুক্রবার থেকে ফাটল মেরামত করা হচ্ছে। এই কাজের জন্য উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বড় অংশে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে৷ সকাল দশটা থেকেই বন্ধ হয়ে গিয়েছে জল সরবরাহ৷ ফলে দিনভর ভোগান্তির শিকার হতে হবে স্থানীয় বাসিন্দাদের৷
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার ৬৬-৭৪, ৮৩-৮৮, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে৷ আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news