নিজস্ব সংবাদদাতা কেরলে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। কেরলের পাঠনমিট্টা, ইড্ডুকী এবং ওয়ানাড় জেলায় মঙ্গলবার পর্যন্ত ‘হলুদ’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট টিমকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল কেরল। এখনও তার অনেক জায়গাতেই বন্যার ছাপ রয়ে গিয়েছে। এরমধ্যে আবার …
আরও পড়ুন »সেঞ্চুরির পথে পেট্রল, মাথায় হাত দেশবাসীর
নিজস্ব সংবাদদাতা আবার বাড়ল পেট্রল ডিজেলের দাম । আজ পেট্রলের দাম ১১ পয়সা বেড়ে লিটার প্রতি ৮৪.৫৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭৫.৮৭ টাকা হয়েছে। মুম্বইয়ে পেট্রলের দাম নব্বই টাকা ছুঁয়ে গিয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৭৮.৫৮ টাকা হয়েছে। দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৮২.৭২ টাকা, এবং ডিজেল লিটার প্রতি …
আরও পড়ুন »বাঁকুড়ায় আদিবাসীদের বনধকে রাস্তায় দাঁড়িয়ে সমর্থন তৃণমূল বিধায়কের
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: একদিকে মুখ্যমন্ত্রী যখন পুলিশ দিয়ে ২৬ তারিখে বিরোধীদের ডাকা বনধ বানচাল করার কথা বলছেন, তখন তাঁরই দলের বিধায়ক রাস্তায় দাঁড়িয়ে আদিবাসীদের ডাকা বনধে সমর্থন জানালেন। আজ সকাল থেকেই দশ দফা দাবি নিয়ে আদিবাসী সম্প্রদায় ‘ভারত জাকাত মাঝি পারগাণা মহল’-এর ডাকা অনির্দিষ্টকালের অবরোধে বিপর্যস্ত বাঁকুড়া জেলা। জেলার বাঁকুড়া …
আরও পড়ুন »আদিবাসীদের ডাকা বনধে বিপর্যস্ত রেল পরিষেবা
নিজস্ব সংবাদদাতা রাজ্যে সাঁওতালি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি, আদিবাসীদের বন্ধ হোস্টেল গুলিকে পুনরায় চালু করা সহ মোট ন’দফা দাবিতে ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকা ১২ ঘন্টা রেল রোকো ও পথ অবরোধ কর্মসুচীর জেরে বিপর্যস্ত বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার বিভিন্ন অংশ। আজ সকাল ৬ টা থেকে বাঁকুড়ার বিভিন্ন রুটের গুরুত্বপুর্ণ …
আরও পড়ুন »‘গ্রিন করিডর’ করে অন্ধ্র প্রদেশ থেকে প্রতিস্থাপণের জন্য হৃদপিণ্ড পৌঁছল কলকাতায়
নিজস্ব সংবাদদাতা দিল্লির পর এবার কলকাতাতেও ‘গ্রিন করিডর’ তৈরি করে প্রতিস্থাপনের জন্য হৃদপিণ্ড নিয়ে আসা হল কলকাতার আনন্দপুর ফর্টিস হাসপাতালে । অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়া এক ২৪ বছরের যুবক সূর্যনারায়ণ রামুর দুর্ঘটনায় ব্রেন ডেথের পর তাঁর হৃদপিণ্ড ও অন্যান্য অর্গ্যান দান করার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার । কাকিনাড়ার অ্যাপোলো হাসপাতাল থেকে হৃদপিণ্ড …
আরও পড়ুন »এবার ড্রোন দিয়ে নজরদারি ওড়িশার নকশাল উপদ্রুত এলাকায়
নিজস্ব সংবাদদাতা ওড়িশার নকশাল উপদ্রুত এলাকায় এবার ড্রোন দিয়ে নজরদারি করতে চলেছে পুলিশ। রবিবার ভুবনেশ্বরে ওড়িশা পুলিশের ডিজিপি জানান, চলতি আর্থিক বছরেই বেশ কয়েকটি ড্রোন কিনবে ওড়িশা পুলিশ । মূলত, মলকানগিরি এবং কোরাপুট অঞ্চলে নকশালদের গতিবিধি নজরে রাখতেই এই ড্রোনগুলির ব্যবহার করা হবে। উল্লেখ্য, সামনেই পুরুষদের হকি বিশ্বকাপ রয়েছে। সেই …
আরও পড়ুন »বুধবারের বনধ সফল করবেন জনগণই : দিলীপ ঘোষ
নিজস্ব সংবাদদাতা, মালদা: ২৬ তারিখ বুধবার বনধ সফল করতে রাস্তায় নামছে বিজেপি। তবে, সাধারণ মানুষই এই বনধ সফল করবে বলে আশা করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ মালদায় দলের সাংগঠনিক কাজে এসে একথা বলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি বনধ সর্মথন করে না, কিন্তু রাজ্যের যা অবস্থা তাতে বনধ …
আরও পড়ুন »কেশরী সকাশে সোমেন
নিজস্ব সংবাদদাতা ইসলামপুর নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে প্রদেশ কংগ্রেস। রবিবার, সন্ধে ৭টার সময় রাজভবনে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর সঙ্গে সাংসদ প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার প্রমুখ দেখা করবেন রাজ্যপালের সঙ্গে। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটাই সোমেনের প্রথম কর্মসূচি।
আরও পড়ুন »ভারত–পাক ম্যাচ নিয়ে সৌরভ কী বললেন? দেখে নিন
প্রসেনজিৎ মাহাতো ভারত–পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কথা মানেই বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আগ্রহ। মুগ্ধ হয়ে শোনেন বাংলার ক্রিকেট প্রেমীদের। শেষ চারে ওঠার আগে রোহিত শর্মাকে পরামর্শ বাংলার মহারজের। রবিবারের ম্যাচে কিছু অদল বদলের কথা বলেছেন সৌরভ। লোকেশ রাহুলকে খেলানোর কথা বলেছেন সৌরভ। তিনি আরও বলেছেন, ভারতকে …
আরও পড়ুন »মোহনবাগান নির্বাচনে টুইস্ট। দেখে নিন জলদি
প্রসেনজিৎ মাহাতো চমক। চমক বলে চমক। বিরাট চমক। মোহনবাগান নির্বাচনে নাম জড়িয়ে গেল সৌরভ গাঙ্গুলির। টুটু গোষ্ঠীর হয়ে প্রচারে দেখে গেল। তবে মনোনয়ন তোলা নয়, স্রেফ প্রচারেই দেখা দেল তঁাকে। রবিবার বেহালার শরৎ সদনে সকাল দশটায় টুটু গোষ্ঠীর সভায় হাজির ছিলেন সৌরভ। টুটুকে ভোট দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। টুটু …
আরও পড়ুন »নিজের বিয়ে নিজেই আটকে নজির ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা: পড়াশুনা করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল বছর চোদ্দর এক ছাত্রী। কিন্তু হঠাৎই ষষ্ঠ শ্রেণীতে পাঠরতা এই ছাত্রীর বিয়ে ঠিক করে ফেলেন তার বাবা ও পরিবারের সদস্যরা। স্থানীয় হাওড়ামারী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ঐ নাবালিকা ছাত্রী পরিবারের মুখ থেকেই জানতে পারে তার পড়াশোনার পালা শেষ। তাকে এবার বসতে হবে বিয়ের পিঁড়িতে। গত কয়েকদিন ধরে এই চিন্তা করেই শনিবার স্কুলে যাওয়ার …
আরও পড়ুন »তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে, ইসলামপুরে মন্তব্য মুকুলের
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে, ইসলামপুরের ঘটনায় মৃত ছাত্র তাপসের বাড়িতে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। এই ঘটনার প্রতিবাদে আগামি ২৬ সেপ্টেম্বর ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি বলেও জানান তিনি। তবে মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে বনধ আটকাতে চাইলে কী করবেন প্রশ্নের উত্তরে মুকুল …
আরও পড়ুন »ইসলামপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি মুকুলের
নিজস্ব সংবাদদাতা ইসলামপুরের দাড়িভিট স্কুলে বাংলা শিক্ষকের দাবিতে গত কুড়ি তারিখ পুলিশের গুলিতে দুজন ছাত্রের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক মহলের থেকে ।মৃত দুই ছাত্রের পরিবার দেহগুলি হিন্দু মতে সৎকার না করে সিবিআই তদন্তের দাবিতে কবর দিয়ে রেখেছে। মৃতদেহ দুটি পুলিশে তুলে না নিয়ে যায় তার জন্য গ্রামবাসীরা পালা …
আরও পড়ুন »শহীদ স্বামীর পথে হেঁটে সেনায় ভর্তি হলেন স্ত্রী
নিজস্ব সংবাদদাতা একদিকে হিজবুল মুজাহিদীনের হুমকির মুখে যখন একের পর এক এসপিও পদত্যাগ করছেন, তখন একদম উল্টোপথে হেঁটে দেখালেন নীরু সামব্যাল। শহীদ স্বামীর কাজ এগিয়ে নিয়ে যেতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন তিনি। ২০১৫ সালে শহীদ হন রাইফেলম্যান রবীন্দর সামব্যাল। তখন তাদের মেয়ের বয়স মাত্র ২। তাই বাড়ি বসে শোক করার …
আরও পড়ুন »পুলওয়ামায় ১ জঙ্গিকে খতম করল সেনা, চলছে তল্লাশি
নিজস্ব সংবাদদাতা রবিবার ভোর থেকে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনা ও জঙ্গির মধ্যে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। আজ সকালেই পুলওয়ামার মীর মহল্লা আরিপল ত্রাল এলাকায় ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পারে সেনা। এলাকা ঘিরে ফেলে অপারেশন শুরু করে সেনা। কিছুক্ষণের মধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়। এখনও গুলির লড়াই চলছে। …
আরও পড়ুন »রবিবারের কবিতা, ক্লিক করুন ‘সানডে ক্যাফে’
কৃষ্ণেন্দু দাস আকাঙ্খা তোমাকে বড় দেখতে ইচ্ছে হয় বড় দেখতে ইচ্ছে হয় তোমাকে … নদীর দিকে তাকাই মেঘের দিকে তাকাই রৌদ্রের দিকে তাকাই………… (বাকিটা পড়ুন সানডে ক্যাফে-তে)
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news